Dhaka ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য লিখিত ক্ষমা ও ক্ষতিপূরণের পর সোনাতলা রেলস্টেশনে কাজে ফিরলেন কর্মকর্তা-কর্মচারীরা বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড বগুড়ায় বেপরোয়া কিশোর গ্যাং, জালাল গ্রুপের ১১জন গ্রেপ্তার বগুড়ার সোনাতলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে রেলস্টেশনে হামলার অভিযোগ

সোনাতলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যুবকের কারাদণ্ড, জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৩৭১ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সংরক্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোনাতলা থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদক সংরক্ষণের দায়ে মো. শাহরিক আহম্মেদ জয় (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উপজেলার গড়ফতেপুর গ্রামের বাসিন্দা এবং মো. জিল্লুর রহমানের ছেলে।

আটকের পর অভিযুক্তকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থাপন করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোনাতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে এবং মাদকসংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ

সোনাতলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যুবকের কারাদণ্ড, জরিমানা

আপডেটের সময়: ০৮:৩৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬