Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য লিখিত ক্ষমা ও ক্ষতিপূরণের পর সোনাতলা রেলস্টেশনে কাজে ফিরলেন কর্মকর্তা-কর্মচারীরা বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড বগুড়ায় বেপরোয়া কিশোর গ্যাং, জালাল গ্রুপের ১১জন গ্রেপ্তার বগুড়ার সোনাতলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে রেলস্টেশনে হামলার অভিযোগ পার্বতীপুরে সন্তান নিয়ে দাম্পত্য বিরোধ তুঙ্গে, হুমকি-ভয়ভীতির অভিযোগে দিশেহারা স্বামী সোনাতলার বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের কমিটি ঘোষণা সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন সোনাতলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় বেপরোয়া কিশোর গ্যাং, জালাল গ্রুপের ১১জন গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২৫ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‌্যাব। অপরাধী গোষ্ঠীর ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বেপরোয়া কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতো জালাল গ্রুপ।

বুধবার এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ। এরআগে, রাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, পৃথক অভিযানে জালাল গ্রুপের প্রধানসহ ধরা পড়ে ১১জন। শাবরুল তালপুকুর পাড়া মাদকবিরোধী অভিযান চালিয়ে উদ্ধার হয় দুটি চাপাতি ও ১৩ পিস ইয়াবা ট্যাবলেট। হাতেনাতে গ্রেপ্তার বাপ্পি হাসান (২১) শাবরুল হাটখোলা পাড়ার বাসিন্দা। পৃথক অভিযানে গ্রেপ্তার একই এলাকার ইউসুফ প্রামানিক (২২), রাব্বি হাসান (২২), মেহেদী হাসান (২৩), রিপন প্রামানিক (২৭), আকাশ প্রামানিক (১৯), কাইয়ুম প্রামানিক (১৯), কাউছার হোসেন (২০), সামিউল ইসলাম সানি (১৪), নগরপাড়ার শুভ আহমেদ (২০) ও কাহালু উপজেলার দুর্গাপুর বাজার এলাকার জালাল মন্ডল (৩৮)।

আরও পড়ুনঃ  সোনাতলা সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

তল্লাশি চালিয়ে পাওয়া গেছে ৯টি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম, ৫টি এন্ড্রয়েড মোবাইলসহ ১১টি সিম। গ্রেপ্তারকৃতদের শাজাহানপুর থানায় হস্তান্তরপূর্বক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলার বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের কমিটি ঘোষণা

বিজ্ঞপ্তি আরও জানানো হয়, গ্রেপ্তার অপরাধী গোষ্ঠী জালাল গ্রুপের প্রধান জালাল মন্ডল কাহালু উপজেলা থেকে এসে শাবরুল হাটখোলা এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে কাহালু, বগুড়া সদর ও শাজাহানপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া মাদক কারবারি বাপ্পি হাসানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় আগেরও মামলার তথ্য জানিয়েছে র‌্যাব।

Tag :
জনপ্রিয় পোস্ট

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য

বগুড়ায় বেপরোয়া কিশোর গ্যাং, জালাল গ্রুপের ১১জন গ্রেপ্তার

আপডেটের সময়: ০১:০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‌্যাব। অপরাধী গোষ্ঠীর ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বেপরোয়া কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতো জালাল গ্রুপ।

বুধবার এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ। এরআগে, রাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, পৃথক অভিযানে জালাল গ্রুপের প্রধানসহ ধরা পড়ে ১১জন। শাবরুল তালপুকুর পাড়া মাদকবিরোধী অভিযান চালিয়ে উদ্ধার হয় দুটি চাপাতি ও ১৩ পিস ইয়াবা ট্যাবলেট। হাতেনাতে গ্রেপ্তার বাপ্পি হাসান (২১) শাবরুল হাটখোলা পাড়ার বাসিন্দা। পৃথক অভিযানে গ্রেপ্তার একই এলাকার ইউসুফ প্রামানিক (২২), রাব্বি হাসান (২২), মেহেদী হাসান (২৩), রিপন প্রামানিক (২৭), আকাশ প্রামানিক (১৯), কাইয়ুম প্রামানিক (১৯), কাউছার হোসেন (২০), সামিউল ইসলাম সানি (১৪), নগরপাড়ার শুভ আহমেদ (২০) ও কাহালু উপজেলার দুর্গাপুর বাজার এলাকার জালাল মন্ডল (৩৮)।

আরও পড়ুনঃ  বগুড়ায় তাঁতীদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত