Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা কে.এস.এম. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার শহরে ভ্যানভর্তি পাকা পেঁপে, প্রাকৃতিকভাবে পাকানো নাকি রাসায়নিকের ঝুঁকি? কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে: এমপি কাজী রফিকুল ইসলাম সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সোনাতলায় অনলাইন পোর্টাল ‘সংবাদ আজকাল’-এর ১৬ বছরে পদার্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল

ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা কে.এস.এম. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪৯ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, আওয়ামী লীগের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। তিনি সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও পরিচিত। এ ছাড়া জুলাই-সংক্রান্ত তিনটি মামলায় তার নাম রয়েছে বলে জানা গেছে।

সূত্রের দাবি, মোস্তাফিজুর রহমান ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা কে.এস.এম. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা কে.এস.এম. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

আপডেটের সময়: ০১:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬