Dhaka ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন সোনাতলায় ৩৮ বস্তা সরকারি সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩ সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান মধ্যনগরে অনুমতি ছাড়াই দুই ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নিজের ছবি ব্যবহার না করার অনুরোধ এমপি কাজী রফিকুল ইসলামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গাফিলতির অভিযোগ, এসআই প্রত্যাহার পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ সময় দেখুন

নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর ফলে সোনাতলা ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি পূরণের পথে এগিয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বগুড়া জেলার সোনাতলা রেলওয়ে স্টেশনে ৮০৯/৮১০ নম্বর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি প্রদানের বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে মতামত চাওয়া হয়েছিল। পরবর্তীতে মহাপরিচালকের কাছ থেকে পাওয়া মতামত, যাত্রীচাহিদা এবং মাঠপর্যায়ের তথ্য পর্যালোচনা করে সোনাতলা রেলওয়ে স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী সোনাতলা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন প্রদান করা হলো।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের প্রচেষ্টায় এই যাত্রাবিরতির অনুমোদন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নিজের ছবি ব্যবহার না করার অনুরোধ এমপি কাজী রফিকুল ইসলামের

বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর সোনাতলা ও আশপাশের এলাকায় স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ট্রেনটির যাত্রাবিরতি কার্যকর হলে সোনাতলা উপজেলার পাশাপাশি সারিয়াকান্দীসহ আশপাশের এলাকার যাত্রীদের জন্য ঢাকা, উত্তরাঞ্চল এবং দেশের বিভিন্ন গন্তব্যে রেলপথে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে।

বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে সোনাতলা অঞ্চলের সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গাফিলতির অভিযোগ, এসআই প্রত্যাহার

তবে যাত্রাবিরতি কার্যকরের নির্দিষ্ট তারিখ ও সময়সূচি সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনায় জানা যাবে। স্থানীয়দের প্রত্যাশা, অনুমোদনের পর দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সোনাতলা স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের নিয়মিত যাত্রাবিরতি চালু করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনাতলায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন

আপডেটের সময়: ০২:১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর ফলে সোনাতলা ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি পূরণের পথে এগিয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বগুড়া জেলার সোনাতলা রেলওয়ে স্টেশনে ৮০৯/৮১০ নম্বর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি প্রদানের বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে মতামত চাওয়া হয়েছিল। পরবর্তীতে মহাপরিচালকের কাছ থেকে পাওয়া মতামত, যাত্রীচাহিদা এবং মাঠপর্যায়ের তথ্য পর্যালোচনা করে সোনাতলা রেলওয়ে স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মধ্যনগরে অনুমতি ছাড়াই দুই ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী সোনাতলা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন প্রদান করা হলো।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের প্রচেষ্টায় এই যাত্রাবিরতির অনুমোদন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা