Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন পার্বতীপুরে কালভার্টের পানি নিষ্কাশন পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে কয়েক হাজার মানুষ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সোনাতলায় বিএনপির সমাবেশ আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’—মীর শাহে আলম বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও জ্বালানি গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা সোনাতলায় অনলাইন জুয়া, মাদক ও বাল্যবিবাহবিরোধী সমাবেশ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সোনাতলায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পেনাল্টিতে চ্যাম্পিয়ন খানপাড়া স্পোর্টিং ক্লাব সোনাতলার বালুয়ায় ৬ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ, তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি সোনাতলায় নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করছেন ঢাবি অধ্যাপক আহসান হাবিব

পার্বতীপুরে কালভার্টের পানি নিষ্কাশন পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

মহসিন আলী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে পৌর এলাকার কয়েকটি মহল্লা, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আবাদি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিনের পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগের শঙ্কায় রয়েছেন কয়েক হাজার মানুষ।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী এলাকাবাসী পার্বতীপুর পৌরসভার প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, পার্বতীপুর মডেল থানা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়েও দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া, গুলশান নগর, গুলপাড়া, পার্বতীপুর বাসস্ট্যান্ড, পেট্রোল বাংলা ডিপো, উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয়সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার পানি দীর্ঘদিন ধরে সুন্দরীপাড়া রেলগেটসংলগ্ন একটি ছোট কালভার্ট দিয়ে নিষ্কাশিত হয়ে আসছে। সম্প্রতি কালভার্টের পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

অভিযোগে মোশাররফ হোসেনকে পানি নিষ্কাশনের পথ বন্ধ করার জন্য দায়ী করা হয়েছে। এলাকাবাসীর দাবি, কালভার্টসংলগ্ন জমির মালিকানা দাবি করে তিনি পানি চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। ফলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত পানি নিষ্কাশনের পথটি কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল না থাকলে সামান্য বৃষ্টিতেই আশপাশের বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।

এলাকাবাসী বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি হতে পারে। কিন্তু জনসাধারণের দীর্ঘদিনের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেলে তার ভোগান্তি পোহাতে হবে কয়েকটি ওয়ার্ডের মানুষকে। তাই কালভার্ট ও সংশ্লিষ্ট জমির প্রকৃত মালিকানা এবং সীমানা সরেজমিনে যাচাই করে পানি নিষ্কাশনের পথ সচল রাখার দাবি জানান তাঁরা।

অভিযোগের বিষয়ে মোশাররফ হোসেন বলেন, “জমিটি আমার কবলাকৃত সম্পত্তি। ১৯৯২ সাল থেকে জমির খাজনা-খারিজ দিয়ে আসছি। আমিন নিয়ে জমি মাপার পর যদি অন্যের জমি পাওয়া যায়, তাহলে আমি জমি ছেড়ে দেব।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সরেজমিন তদন্ত করে কালভার্টের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে হবে। অন্যথায় বর্ষা মৌসুমে কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হতে পারে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

পার্বতীপুরে কালভার্টের পানি নিষ্কাশন পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

আপডেটের সময়: ০৯:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬