Dhaka ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও জ্বালানি গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা সোনাতলায় অনলাইন জুয়া, মাদক ও বাল্যবিবাহবিরোধী সমাবেশ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সোনাতলায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পেনাল্টিতে চ্যাম্পিয়ন খানপাড়া স্পোর্টিং ক্লাব সোনাতলার বালুয়ায় ৬ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ, তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি সোনাতলায় নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করছেন ঢাবি অধ্যাপক আহসান হাবিব সোনাতলায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারামারিতে আহত ৩ নারী; থানায় পাল্টাপাল্টি অভিযোগ পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সোনাতলায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পেনাল্টিতে চ্যাম্পিয়ন খানপাড়া স্পোর্টিং ক্লাব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২৭ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় মধুপুর আইডিয়াল স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় পেনাল্টি শুটআউটে উত্তর মধুপুর ইউনাইটেড ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খানপাড়া স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার মধুপুর ঈদগাহ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে বিকেল থেকেই মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

ফাইনালে খানপাড়া স্পোর্টিং ক্লাব ও উত্তর মধুপুর ইউনাইটেড ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। উভয় দলের খেলোয়াড়েরা পাঁচটি করে শট নেওয়ার পর উত্তর মধুপুর ইউনাইটেড ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খানপাড়া স্পোর্টিং ক্লাব।

আরও পড়ুনঃ  সোনাতলার বালুয়ায় ৬ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান

খেলার শুরুতে মধুপুর আইডিয়াল স্টুডেন্ট ক্লাবের সদস্যরা অতিথিদের ব্যাচ পরিয়ে বরণ করে নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও আসন্ন মধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার রহমান। খেলায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদত জামান মনু।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জুলফিকার রহমান চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে একটি ছাগল এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে একটি রাজহাঁস পুরস্কার হিসেবে তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার রহমান বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন প্রশংসনীয়। আমি আশা করি, মধুপুর আইডিয়াল স্টুডেন্ট ক্লাব ভবিষ্যতেও তরুণদের প্রতিভা বিকাশে এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  সোনাতলায় নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করছেন ঢাবি অধ্যাপক আহসান হাবিব

সভাপতির বক্তব্যে শাহাদত জামান মনু বলেন, “খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। জয়-পরাজয় খেলারই অংশ। তাই প্রতিযোগিতার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা জরুরি। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সমাজের সবাইকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।

এ সময় বিজয়ী দলের পরিচালক ও সোনাতলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ খেলোয়াড়দের উদ্দেশে গঠনমূলক বক্তব্য দেন। তিনি বলেন, “খেলাধুলায় জয়ী হওয়ার চেয়ে বড় বিষয় হলো নিয়ম-শৃঙ্খলা মেনে খেলা, প্রতিপক্ষকে সম্মান করা এবং দলীয় ঐক্য বজায় রাখা। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাই। পাশাপাশি রানার্সআপ দলের খেলোয়াড়দেরও হতাশ না হয়ে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করতে হবে। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, এলাকার তরুণেরা খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরুক এবং সমাজের জন্য ইতিবাচক অবদান রাখুক।

আরও পড়ুনঃ  সোনাতলায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারামারিতে আহত ৩ নারী; থানায় পাল্টাপাল্টি অভিযোগ

অনুষ্ঠানে মধুপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং মধুপুর আইডিয়াল স্টুডেন্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের এ উদ্যোগ স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও জ্বালানি গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা

সোনাতলায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পেনাল্টিতে চ্যাম্পিয়ন খানপাড়া স্পোর্টিং ক্লাব

আপডেটের সময়: ০৯:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় মধুপুর আইডিয়াল স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় পেনাল্টি শুটআউটে উত্তর মধুপুর ইউনাইটেড ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খানপাড়া স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার মধুপুর ঈদগাহ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে বিকেল থেকেই মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

ফাইনালে খানপাড়া স্পোর্টিং ক্লাব ও উত্তর মধুপুর ইউনাইটেড ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। উভয় দলের খেলোয়াড়েরা পাঁচটি করে শট নেওয়ার পর উত্তর মধুপুর ইউনাইটেড ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খানপাড়া স্পোর্টিং ক্লাব।

আরও পড়ুনঃ  সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ, তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি

খেলার শুরুতে মধুপুর আইডিয়াল স্টুডেন্ট ক্লাবের সদস্যরা অতিথিদের ব্যাচ পরিয়ে বরণ করে নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও আসন্ন মধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার রহমান। খেলায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদত জামান মনু।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জুলফিকার রহমান চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে একটি ছাগল এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে একটি রাজহাঁস পুরস্কার হিসেবে তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার রহমান বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন প্রশংসনীয়। আমি আশা করি, মধুপুর আইডিয়াল স্টুডেন্ট ক্লাব ভবিষ্যতেও তরুণদের প্রতিভা বিকাশে এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও জ্বালানি গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা