Dhaka ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সোনাতলায় অনলাইন পোর্টাল ‘সংবাদ আজকাল’-এর ১৬ বছরে পদার্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক

সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বগুড়ার সোনাতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ঘোড়াপীর এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকিরের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াপীর তিনমাথা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে সোনাতলা উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১

সমাবেশে সভাপতিত্ব করেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির।

প্রধান অতিথির বক্তব্যে জাকির বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও বদ্ধপরিকর।

সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মহন, বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সিজু, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন রুবেল, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বপন ইসলাম, তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামিরুল ইসলাম, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হান্নান বাটালু, পৌর বিএনপির সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল করিম লাজু এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রঞ্জু।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তোহাদ্দেত হোসেন বাবুল, তেকানী ইউনিয়ন যুবদলের সভাপতি সালজার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপজেলা ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরণসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ০৪:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬