Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য লিখিত ক্ষমা ও ক্ষতিপূরণের পর সোনাতলা রেলস্টেশনে কাজে ফিরলেন কর্মকর্তা-কর্মচারীরা বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড বগুড়ায় বেপরোয়া কিশোর গ্যাং, জালাল গ্রুপের ১১জন গ্রেপ্তার বগুড়ার সোনাতলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে রেলস্টেশনে হামলার অভিযোগ

সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২৪ সময় দেখুন

সংবাদ আজকাল নিউজ: বগুড়ার সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আকাশ মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাহাজুল ইসলাম ওরফে শাহাদতকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে সোনাতলা থানার এসআই মোঃ রাসেল আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৩ নম্বর দিগদাইড় ইউনিয়নের কলেজ হাট বটতলা সিএনজি স্ট্যান্ডের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মোঃ আকাশ মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন

গ্রেপ্তার মোঃ আকাশ মিয়া সোনাতলা উপজেলার শিহিপুর (মধ্যপাড়া) গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ট্যাপেন্টাডল জব্দ করে আকাশ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এদিকে, পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাহাজুল ইসলাম ওরফে শাহাদতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের চর শরলিয়া গ্রামের মোঃ ছালজার রহমানের ছেলে। গ্রেপ্তারের পর তাকেও বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ

সোনাতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ

সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

আপডেটের সময়: ০৬:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬