Dhaka ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সোনাতলায় অনলাইন পোর্টাল ‘সংবাদ আজকাল’-এর ১৬ বছরে পদার্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০৯ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এ সময় জাতীয় সংসদে উপস্থিত ছিলেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোটদানের নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। পরে অধিবেশন কক্ষে নির্ধারিত স্থানে রাখা ব্যালটবাক্সে ভোটগ্রহণ শুরু হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় অনলাইন পোর্টাল ‘সংবাদ আজকাল’-এর ১৬ বছরে পদার্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোটগ্রহণের শুরুতে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর একে একে সংসদ সদস্যরা ভোট প্রদান করছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম।

সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে। গণনা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোট, বাতিল বা নষ্ট ভোটের সংখ্যা এবং সংখ্যাগরিষ্ঠ ভোটপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। পরে নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য

আপডেটের সময়: ০৪:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬