Dhaka ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

সোনাতলায় সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১৯৭ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে সচেতন করা এবং সামাজিক অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বগুড়ার সোনাতলায় সচেতন নাগরিক ফোরাম-এর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় সোনাতলা কেন্দ্রীয় শহীদ মিনারে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ টি এম গোলাম রকিবকে আহ্বায়ক এবং সাজেদুর রহমান সুমনকে সদস্য সচিব করে সোনাতলা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম গুড মর্নিং স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ও সাংবাদিক এ টি এম রেজাউল করিম মানিক, আন নূর সাইন্টিফিক মাদ্রাসার পরিচালক গোলাম রব্বানী রোমান, মো. উজ্জ্বল হোসেন খোকন, মো. শাহারুল ইসলাম লাজু ও শাহ শওকত কবির।

আরও পড়ুনঃ  সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নষ্ট করে না, এর প্রভাব পরিবার, শিক্ষা, কর্মজীবন ও পুরো সমাজের ওপর পড়ে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, মাদকের পাশাপাশি ইভটিজিং, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয়, বাল্যবিবাহ, জুয়া, সন্ত্রাস, দুর্নীতি ও বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে তার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে তাদের চলাফেরা, বন্ধু নির্বাচন, পড়াশোনা ও মানসিক বিকাশের বিষয়ে খোঁজ রাখা প্রয়োজন। পরিবার থেকেই নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের চর্চা শুরু হলে তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকের ঝুঁকি থেকে অনেকটাই দূরে রাখা সম্ভব।

সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ জানান, সংগঠনটি ভবিষ্যতে সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী প্রচারণা, শিক্ষার্থী ও তরুণদের নিয়ে সচেতনতামূলক সভা, সামাজিক অনিয়মের বিরুদ্ধে জনমত তৈরি এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নেবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. এরশাদুল ইসলাম, আব্দুল্লাহ আল জাকারিয়া, মো. জিহাদ হোসেন পলাশ, মো. আব্দুর রাকিব, মো. হেলাল আহম্মেদ, সাংবাদিক তৌহিদ আহম্মেদ, মো. রিজওয়ান ইসলাম রক্তিম, এম আর ইসলাম রিয়াদ, মো. রিপন আহমেদ সৈকত, আব্দুর রাজ্জাক, মো. ফজলে রাব্বী, আহসান হাবীবসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘মাদককে না বলি, অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি’—এই প্রত্যয়কে সামনে রেখে সোনাতলায় একটি সচেতন, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে তারা কাজ করতে চান।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

সোনাতলায় সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

আপডেটের সময়: ১০:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে সচেতন করা এবং সামাজিক অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বগুড়ার সোনাতলায় সচেতন নাগরিক ফোরাম-এর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় সোনাতলা কেন্দ্রীয় শহীদ মিনারে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ টি এম গোলাম রকিবকে আহ্বায়ক এবং সাজেদুর রহমান সুমনকে সদস্য সচিব করে সোনাতলা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম গুড মর্নিং স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ও সাংবাদিক এ টি এম রেজাউল করিম মানিক, আন নূর সাইন্টিফিক মাদ্রাসার পরিচালক গোলাম রব্বানী রোমান, মো. উজ্জ্বল হোসেন খোকন, মো. শাহারুল ইসলাম লাজু ও শাহ শওকত কবির।

আরও পড়ুনঃ  সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নষ্ট করে না, এর প্রভাব পরিবার, শিক্ষা, কর্মজীবন ও পুরো সমাজের ওপর পড়ে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, মাদকের পাশাপাশি ইভটিজিং, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয়, বাল্যবিবাহ, জুয়া, সন্ত্রাস, দুর্নীতি ও বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে তার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল

বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে তাদের চলাফেরা, বন্ধু নির্বাচন, পড়াশোনা ও মানসিক বিকাশের বিষয়ে খোঁজ রাখা প্রয়োজন। পরিবার থেকেই নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের চর্চা শুরু হলে তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকের ঝুঁকি থেকে অনেকটাই দূরে রাখা সম্ভব।

সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ জানান, সংগঠনটি ভবিষ্যতে সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী প্রচারণা, শিক্ষার্থী ও তরুণদের নিয়ে সচেতনতামূলক সভা, সামাজিক অনিয়মের বিরুদ্ধে জনমত তৈরি এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নেবে।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি