Dhaka ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য লিখিত ক্ষমা ও ক্ষতিপূরণের পর সোনাতলা রেলস্টেশনে কাজে ফিরলেন কর্মকর্তা-কর্মচারীরা বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড বগুড়ায় বেপরোয়া কিশোর গ্যাং, জালাল গ্রুপের ১১জন গ্রেপ্তার বগুড়ার সোনাতলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে রেলস্টেশনে হামলার অভিযোগ পার্বতীপুরে সন্তান নিয়ে দাম্পত্য বিরোধ তুঙ্গে, হুমকি-ভয়ভীতির অভিযোগে দিশেহারা স্বামী সোনাতলার বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের কমিটি ঘোষণা সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন

সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মনিরুজ্জামান জাহিদ সারিয়াকান্দি (বগুড়া): বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সংগ্রামী সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশের দিকনির্দেশনায় বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের সোজালীপাড়া হযরত ওমর (রা.) মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং তরুণ সমাজের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষের কোনো বিকল্প নেই। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, ছাত্রসমাজ সবসময় দেশের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিবেশ রক্ষায়ও ছাত্রদলের নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় সবুজায়ন বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিমন খান মিলন, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, চালুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিহাব উদ্দিন, সাংগঠনিক পদপ্রার্থী শামীম রেজাসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতাকর্মীরা মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ কর্মসূচি আগামী এক মাস উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চলবে। পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেটের সময়: ০৯:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬