Dhaka ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য লিখিত ক্ষমা ও ক্ষতিপূরণের পর সোনাতলা রেলস্টেশনে কাজে ফিরলেন কর্মকর্তা-কর্মচারীরা বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড বগুড়ায় বেপরোয়া কিশোর গ্যাং, জালাল গ্রুপের ১১জন গ্রেপ্তার বগুড়ার সোনাতলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে রেলস্টেশনে হামলার অভিযোগ পার্বতীপুরে সন্তান নিয়ে দাম্পত্য বিরোধ তুঙ্গে, হুমকি-ভয়ভীতির অভিযোগে দিশেহারা স্বামী সোনাতলার বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের কমিটি ঘোষণা সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন

সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আবির হোসেন মিলন সভাপতি এবং এম রায়হান মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, গত ১১ জুলাই জেলা জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের সভাপতি মো. জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বকুল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন বেপারীর স্বাক্ষরিত এক লিখিত অনুমোদনের মাধ্যমে সোনাতলা উপজেলা শাখার এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, উপজেলার অটো-রিক্সা ও ভ্যান শ্রমিকদের অধিকার রক্ষা, পেশাগত স্বার্থ সংরক্ষণ, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা এবং শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য।

নবনির্বাচিত সভাপতি আবির হোসেন মিলন বলেন, “সংগঠন আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। সোনাতলার সকল অটো-রিক্সা ও ভ্যান শ্রমিককে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও কার্যকর সংগঠন গড়ে তুলতে আমরা কাজ করব। শ্রমিকদের যেকোনো ন্যায্য দাবিতে আমরা সবসময় পাশে থাকব।

সাধারণ সম্পাদক এম রায়হান মন্ডল বলেন, “এ দায়িত্ব দেওয়ায় জেলা নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। এ লক্ষ্যে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সোনাতলা উপজেলা জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান

আপডেটের সময়: ১১:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬