Dhaka ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য লিখিত ক্ষমা ও ক্ষতিপূরণের পর সোনাতলা রেলস্টেশনে কাজে ফিরলেন কর্মকর্তা-কর্মচারীরা বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড বগুড়ায় বেপরোয়া কিশোর গ্যাং, জালাল গ্রুপের ১১জন গ্রেপ্তার বগুড়ার সোনাতলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে রেলস্টেশনে হামলার অভিযোগ পার্বতীপুরে সন্তান নিয়ে দাম্পত্য বিরোধ তুঙ্গে, হুমকি-ভয়ভীতির অভিযোগে দিশেহারা স্বামী সোনাতলার বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের কমিটি ঘোষণা সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন সোনাতলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

সোনাতলার বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের কমিটি ঘোষণা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২৬) রাত সাড়ে ৮টার দিকে অটোরিক্সা-ভ্যান শ্রমিক দল সোনাতলা উপজেলা শাখা অফিসে এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মোঃ আরিফুল ইসলামকে সভাপতি, মোঃ জেনারুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ উজ্জল মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আরও পড়ুনঃ  সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

কমিটির অন্যান্য পদে রয়েছেন— মোঃ রেজাউল করিম সহ-সাধারণ সম্পাদক, মোঃ জুয়েল মিয়া সাংগঠনিক সম্পাদক, মোঃ রুবেল মিয়া ভবেশ প্রচার সম্পাদক, মোঃ ইসমাইল হোসেন সড়ক সম্পাদক, মোঃ সুমন মিয়া দপ্তর সম্পাদক। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হৃদয় হোসেন, মোঃ ফরিদুল ইসলাম ও মোঃ সুমন মিয়া।

কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের সোনাতলা উপজেলা শাখার উপদেষ্টা মোঃ মিজানুর রহমান মিজান। এছাড়া সোনাতলা উপজেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মুন্টু, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  লিখিত ক্ষমা ও ক্ষতিপূরণের পর সোনাতলা রেলস্টেশনে কাজে ফিরলেন কর্মকর্তা-কর্মচারীরা

অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, শ্রমিকদের অধিকার, ন্যায্য দাবি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় জ্বালানি ছাড়াই ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

সোনাতলা উপজেলা জাতীয়তাবাদী অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম রায়হান মন্ডল এবং সভাপতি মোঃ আবির হোসেন মিলনের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক শাখার এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে বালুয়াহাট স্ট্যান্ড এলাকার অটোরিকশা ও ভ্যান শ্রমিকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য

সোনাতলার বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের কমিটি ঘোষণা

আপডেটের সময়: ০৯:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২৬) রাত সাড়ে ৮টার দিকে অটোরিক্সা-ভ্যান শ্রমিক দল সোনাতলা উপজেলা শাখা অফিসে এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মোঃ আরিফুল ইসলামকে সভাপতি, মোঃ জেনারুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ উজ্জল মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ র‍্যালি, আলোচনা ও পোনা অবমুক্ত

কমিটির অন্যান্য পদে রয়েছেন— মোঃ রেজাউল করিম সহ-সাধারণ সম্পাদক, মোঃ জুয়েল মিয়া সাংগঠনিক সম্পাদক, মোঃ রুবেল মিয়া ভবেশ প্রচার সম্পাদক, মোঃ ইসমাইল হোসেন সড়ক সম্পাদক, মোঃ সুমন মিয়া দপ্তর সম্পাদক। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হৃদয় হোসেন, মোঃ ফরিদুল ইসলাম ও মোঃ সুমন মিয়া।

কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের সোনাতলা উপজেলা শাখার উপদেষ্টা মোঃ মিজানুর রহমান মিজান। এছাড়া সোনাতলা উপজেলা জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মুন্টু, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড

অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, শ্রমিকদের অধিকার, ন্যায্য দাবি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় মাদ্রাসার মোড় আঞ্চলিক অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের ১১ সদস্যের কমিটি গঠন