Dhaka ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন সোনাতলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় জ্বালানি ছাড়াই ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বগুড়ায় সড়ক সম্প্রসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বগুড়ায় তাঁতীদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ র‍্যালি, আলোচনা ও পোনা অবমুক্ত সোনাতলায় মাদ্রাসার মোড় আঞ্চলিক অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের ১১ সদস্যের কমিটি গঠন সোনাতলা সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল খালেদা জিয়ার জন্মদিনে সারিয়াকান্দিতে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১০০ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০ টায় ব্র্যাকের সোনাতলা এরিয়া অফিসে আয়োজিত এ ক্যাম্পে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের চোখের রোগ নির্ণয়, চিকিৎসা ও দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

“দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” শীর্ষক এ চক্ষু সেবা ক্যাম্পটি সব ধরনের চক্ষু রোগীর জন্য উন্মুক্ত ছিল। তবে নারী, বিধবা, প্রবীণ এবং কৃষি ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়। আয়োজকদের মতে, এসব মানুষের দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রে সুস্থ দৃষ্টিশক্তির প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি।

আরও পড়ুনঃ  সোনাতলা সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে মোট ৫৪৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় ৬২ জন ছানি রোগী শনাক্ত হন। তাদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের মধ্যে ২৪৭ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

গুরুতর বা উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন ৩৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করা হয়েছে। ফলে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য এ ক্যাম্পটি প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার পথও তৈরি করেছে।

চক্ষু সেবা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে বগুড়ার গাক চক্ষু হাসপাতাল। হাসপাতালের চিকিৎসক ডা. মোঃ আব্দুল্লাহ আল মাহবুবের নেতৃত্বে এবং আউটরিচ ইনচার্জ মোঃ শিহাব আহমেদের সার্বিক তত্ত্বাবধানে রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা করা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, বগুড়া বাবলি সুরাইয়া, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মোঃ ইদ্রিস আলী, সোনাতলা এরিয়া ম্যানেজার সেলিনা খাতুনসহ ব্র্যাকের শাখা ও এরিয়া পর্যায়ের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা, চশমা এবং ছানি অপারেশনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য এ ধরনের উদ্যোগ চোখের চিকিৎসার ব্যয় ও দূরত্বজনিত প্রতিবন্ধকতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সেবাগ্রহীতারা।

আরও পড়ুনঃ  বগুড়ায় জ্বালানি ছাড়াই ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

আয়োজকরা জানান, চক্ষু সেবার মতো জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে শুধু চোখের চিকিৎসা নয়, মানুষের স্বাভাবিক জীবনযাপন ও কর্মক্ষমতা ফিরিয়ে আনাও সম্ভব। ভবিষ্যতেও প্রয়োজন ও সুযোগ অনুযায়ী গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ব্র্যাকের এ উদ্যোগে একদিনে শত শত মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা পাওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিতভাবে এমন ক্যাম্প আয়োজন করা হলে প্রত্যন্ত এলাকার আরও অনেক মানুষ সময়মতো চোখের রোগ শনাক্ত ও চিকিৎসার সুযোগ পাবেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন

সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন

আপডেটের সময়: ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০ টায় ব্র্যাকের সোনাতলা এরিয়া অফিসে আয়োজিত এ ক্যাম্পে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের চোখের রোগ নির্ণয়, চিকিৎসা ও দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

“দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” শীর্ষক এ চক্ষু সেবা ক্যাম্পটি সব ধরনের চক্ষু রোগীর জন্য উন্মুক্ত ছিল। তবে নারী, বিধবা, প্রবীণ এবং কৃষি ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়। আয়োজকদের মতে, এসব মানুষের দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রে সুস্থ দৃষ্টিশক্তির প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি।

আরও পড়ুনঃ  সোনাতলায় মাদ্রাসার মোড় আঞ্চলিক অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের ১১ সদস্যের কমিটি গঠন

দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে মোট ৫৪৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় ৬২ জন ছানি রোগী শনাক্ত হন। তাদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের মধ্যে ২৪৭ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

গুরুতর বা উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন ৩৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করা হয়েছে। ফলে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য এ ক্যাম্পটি প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার পথও তৈরি করেছে।

চক্ষু সেবা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে বগুড়ার গাক চক্ষু হাসপাতাল। হাসপাতালের চিকিৎসক ডা. মোঃ আব্দুল্লাহ আল মাহবুবের নেতৃত্বে এবং আউটরিচ ইনচার্জ মোঃ শিহাব আহমেদের সার্বিক তত্ত্বাবধানে রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় জ্বালানি ছাড়াই ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, বগুড়া বাবলি সুরাইয়া, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মোঃ ইদ্রিস আলী, সোনাতলা এরিয়া ম্যানেজার সেলিনা খাতুনসহ ব্র্যাকের শাখা ও এরিয়া পর্যায়ের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা, চশমা এবং ছানি অপারেশনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য এ ধরনের উদ্যোগ চোখের চিকিৎসার ব্যয় ও দূরত্বজনিত প্রতিবন্ধকতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সেবাগ্রহীতারা।

আরও পড়ুনঃ  সোনাতলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত