Dhaka ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা কল্যাণ ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি উপলক্ষে সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি সোনাতলা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অশালীন আচরণ ও কাজ বন্ধের হুমকির অভিযোগ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের ১,৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা সারিয়াকান্দিতে ক্রীড়া সামগ্রী ও পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম পার্বতীপুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মামুন পার্বতীপুরে মেলায় লটারির নামে জুয়া ও অশ্লীলতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন দুই কিডনি বিকল ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম বগুড়ায় জর্জ কোর্ট চত্বর থেকে সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ আটক ১

বগুড়ায় শুরু ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমুখী তরুণ প্রজন্ম গড়ার প্রত্যাশা

সংবাদ আজকাল ডেস্কঃ “উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলবে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এ কর্মসূচিতে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞানভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার সময় বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রমজান আলী আকন্দ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজোয়ান হোসেন।

মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। প্রধান অতিথি জেলা প্রশাসক স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মা কল্যাণ ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি উপলক্ষে সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়ায় শুরু ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমুখী তরুণ প্রজন্ম গড়ার প্রত্যাশা

আপডেটের সময়: ১০:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬