Dhaka ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩ সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান মধ্যনগরে অনুমতি ছাড়াই দুই ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নিজের ছবি ব্যবহার না করার অনুরোধ এমপি কাজী রফিকুল ইসলামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গাফিলতির অভিযোগ, এসআই প্রত্যাহার পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার সোনাতলায় জমি বিরোধে হামলা, কুপিয়ে জখম ও ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পার্বতীপুরে গৃহবধূকে শাবল দিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: রংপুর মিঠাপুকুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (গতকাল) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল, জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল, মহিলা দলের নেত্রী মমতাজ বেগম রানী, জামায়াত নেতা হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি

অভিযানের অংশ হিসেবে মশার প্রজননস্থল চিহ্নিত করা, জমে থাকা পানি অপসারণ, বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নিজের ছবি ব্যবহার না করার অনুরোধ এমপি কাজী রফিকুল ইসলামের

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গাফিলতির অভিযোগ, এসআই প্রত্যাহার

মিঠাপুকুর উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩

মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

আপডেটের সময়: ০৩:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: রংপুর মিঠাপুকুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (গতকাল) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল, জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল, মহিলা দলের নেত্রী মমতাজ বেগম রানী, জামায়াত নেতা হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি

অভিযানের অংশ হিসেবে মশার প্রজননস্থল চিহ্নিত করা, জমে থাকা পানি অপসারণ, বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  মধ্যনগরে অনুমতি ছাড়াই দুই ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ