Dhaka ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারিয়াকান্দিতে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় ঈদের দ্বিতীয় দিনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ায় দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কুরবানীর গোস্ত আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সদরপুরের মৎস্যজীবী আব্দুস সাত্তার বগুড়ার সারিয়াকান্দিতে স্বামীর হাতে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক ঈদুল আযহায় সোনাতলা উপজেলা ও পৌরবাসীকে যুবদল নেতা রনির শুভেচ্ছা ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক মানবতা ঈদুল আজহায় দেশবাসীকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা মোকামতলায় ৩০০ পিস বুপ্রিনরপিন এম্পোলসহ মাদক কারবারি গ্রেফতার

সারিয়াকান্দিতে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী এলাকার ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এস.এম ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ ও অ্যালামনাই কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন।

আরও পড়ুনঃ  কুরবানীর গোস্ত আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সদরপুরের মৎস্যজীবী আব্দুস সাত্তার

আলোচনা সভায় বক্তব্য রাখেন ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থী এমদাদুল হক, ১৯৮৪ ব্যাচের ড. বেলাল হোসেন, ১৯৮৫ ব্যাচের এনামুল হক, ১৯৮৬ ব্যাচের এস.এম তরিকুল ইসলামসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্যরা। বক্তারা বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে সেতু ধসে প্রাণহানি নিহত ১, গুরুতর আহত ৫, দুর্ভোগে অর্ধলাখ মানুষ

প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অব.) আফজাল হোসেন মিয়ার সভাপতিত্বে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত ৬ মাস মেয়াদি আহবায়ক কমিটিতে এসএসসি ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী ড. এস. এম ইকবালকে আহবায়ক এবং এসএসসি ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ঈদের দ্বিতীয় দিনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসসি ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী আমিন আল পারভেজ। সভা শেষে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সারিয়াকান্দিতে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী এলাকার ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এস.এম ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ ও অ্যালামনাই কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন।

আরও পড়ুনঃ  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ায় দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

আলোচনা সভায় বক্তব্য রাখেন ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থী এমদাদুল হক, ১৯৮৪ ব্যাচের ড. বেলাল হোসেন, ১৯৮৫ ব্যাচের এনামুল হক, ১৯৮৬ ব্যাচের এস.এম তরিকুল ইসলামসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্যরা। বক্তারা বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে সেতু ধসে প্রাণহানি নিহত ১, গুরুতর আহত ৫, দুর্ভোগে অর্ধলাখ মানুষ

প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অব.) আফজাল হোসেন মিয়ার সভাপতিত্বে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত ৬ মাস মেয়াদি আহবায়ক কমিটিতে এসএসসি ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী ড. এস. এম ইকবালকে আহবায়ক এবং এসএসসি ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

আরও পড়ুনঃ  মোকামতলায় ৩০০ পিস বুপ্রিনরপিন এম্পোলসহ মাদক কারবারি গ্রেফতার