Dhaka ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

সারিয়াকান্দিতে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী এলাকার ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এস.এম ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ ও অ্যালামনাই কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থী এমদাদুল হক, ১৯৮৪ ব্যাচের ড. বেলাল হোসেন, ১৯৮৫ ব্যাচের এনামুল হক, ১৯৮৬ ব্যাচের এস.এম তরিকুল ইসলামসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্যরা। বক্তারা বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অব.) আফজাল হোসেন মিয়ার সভাপতিত্বে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত ৬ মাস মেয়াদি আহবায়ক কমিটিতে এসএসসি ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী ড. এস. এম ইকবালকে আহবায়ক এবং এসএসসি ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসসি ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী আমিন আল পারভেজ। সভা শেষে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

সারিয়াকান্দিতে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬