Dhaka ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য লিখিত ক্ষমা ও ক্ষতিপূরণের পর সোনাতলা রেলস্টেশনে কাজে ফিরলেন কর্মকর্তা-কর্মচারীরা বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড বগুড়ায় বেপরোয়া কিশোর গ্যাং, জালাল গ্রুপের ১১জন গ্রেপ্তার বগুড়ার সোনাতলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে রেলস্টেশনে হামলার অভিযোগ পার্বতীপুরে সন্তান নিয়ে দাম্পত্য বিরোধ তুঙ্গে, হুমকি-ভয়ভীতির অভিযোগে দিশেহারা স্বামী সোনাতলার বালুয়াহাট স্ট্যান্ড আঞ্চলিক অটোরিক্সা-ভ্যান শ্রমিক দলের কমিটি ঘোষণা সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন সোনাতলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১২ সময় দেখুন

এস এম দৌলত বগুড়া: বগুড়ায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া শিশু দমন ট্রাইবুনালের বিচারক( জেলা দায়রা জজ) মারুফ হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তির নাম আব্দুল খালেক( ৫১) তিনি শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিশু দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট আলী আসগর।

আরও পড়ুনঃ  সোনাতলায় ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫৪৫ জন

মামলার বরাত দিয়ে আলী আসগর বলেন, ২০২০ সালে ৩১ অক্টোবর ভুক্তভোগী শিশুর মা (আসামির দ্বিতীয় স্ত্রী) বাদী হয়ে তার স্বামীর নামে মামলা দায়ের করেন। শিশুটি তার বাবা ও সৎ মায়ের (আসামির তৃতীয় স্ত্রী) সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতো। ২১ অক্টোবর সকাল সাড়ে ৪টার দিকে অন্যান্য দিনের মতো শিশুটির সৎ মা স্থানীয় চাতালে ধান সেদ্ধ করতে চলে যান। সে সময় আসামি তার মেয়েকে ধর্ষণ করেন। সেই সঙ্গে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেন।তিনি আরও বলেন, এই ঘটনার পরে শিশুটির আচরণে পরিবর্তন আসে। সে বাড়ির কাজ করা বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সৎ মা তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে শিশুটি তার সৎ মাকে ঘটনাটি জানায়। স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ বিশ্বাস না করে তিনি অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেন। অত্যাচার থেকে মুক্তি পেতে শিশুটি তার দুই সহপাঠীকে ঘটনাটি জানায়। তাদের মাধ্যমে জেনে গ্রামের বাসিন্দারা থানায় অভিযোগ করে।

আরও পড়ুনঃ  সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ র‍্যালি, আলোচনা ও পোনা অবমুক্ত

অ্যাডভোকেট আলী আসগর বলেন, সকল সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন শেষে আদালত আজ একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে তাকে আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু, ভোটার ৩৪৯ সংসদ সদস্য

বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড

আপডেটের সময়: ০৩:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

এস এম দৌলত বগুড়া: বগুড়ায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া শিশু দমন ট্রাইবুনালের বিচারক( জেলা দায়রা জজ) মারুফ হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তির নাম আব্দুল খালেক( ৫১) তিনি শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিশু দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট আলী আসগর।

আরও পড়ুনঃ  সোনাতলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত