Dhaka ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

পার্বতীপুরে সন্তান নিয়ে দাম্পত্য বিরোধ তুঙ্গে, হুমকি-ভয়ভীতির অভিযোগে দিশেহারা স্বামী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৩৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৫০ সময় দেখুন

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে দাম্পত্য কলহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সন্তানকে ঘিরে টানাটানি, মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং মামলা-মোকদ্দমায় জড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক স্বামী নিজেকে অসহায় ও নিরাপত্তাহীন মনে করছেন।

অভিযোগকারী মোকছেদুল ইসলাম, পিতা-মৃত আমির উদ্দিন, সাং-খামার জগন্নাথপুর, ভাঙাপাড়া, পার্বতীপুর, দিনাজপুর। তাঁর অভিযোগ, স্ত্রী সামিরা সুইটি বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা করার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মোকছেদুল ইসলামের দাবি, পারিবারিক বিরোধের কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে রয়েছেন। স্ত্রী ও তাঁর কথিত সহযোগীদের কাছ থেকে হুমকি-ধমকি পাওয়ার কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কীভাবে এ বিরোধের সমাধান করবেন—তা নিয়েও তিনি দিশেহারা বলে জানান।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

তিনি বলেন, “আমি কোনো ঝামেলা চাই না। আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। মামলা-মোকদ্দমায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। আমি চাই, নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করা হোক এবং আমার ও আমার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

দাম্পত্য বিরোধের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তাঁদের সন্তানকে নিয়ে। মোকছেদুল ইসলামের অভিযোগ, সন্তানকে নিয়ে উভয় পক্ষের মধ্যে টানাটানির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে শিশুটির স্বাভাবিক জীবন, মানসিক বিকাশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এদিকে মোকছেদুল ইসলাম তাঁর স্ত্রী সামিরা সুইটির বিরুদ্ধে মিরাজুল নবী মিরাজ নামের এক ব্যক্তির সঙ্গে কথিত অনৈতিক/পরকীয়া সম্পর্কের অভিযোগ করেছেন। তবে এই অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি প্রতিবেদনে অভিযোগ হিসেবেই উল্লেখ করা হচ্ছে।

মোকছেদুল ইসলামের এসব অভিযোগের বিষয়ে সামিরা সুইটি ও মিরাজুল নবী চর মিরাজের বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
মোকছেদুল ইসলাম দাবি করেছেন, পারিবারিক বিরোধের সুযোগ নিয়ে তাঁকে যেন কোনো ধরনের হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো না হয় এবং কেউ যেন ভয়ভীতি বা হুমকির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা না করে—এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

একই সঙ্গে সন্তানের নিরাপত্তা ও সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করার দাবি জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টরা বলছেন, দাম্পত্য বিরোধ যত দ্রুত সম্ভব আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা জরুরি। বিশেষ করে সন্তানকে বিরোধের কেন্দ্রবিন্দুতে না রেখে তার নিরাপত্তা ও স্বাভাবিক জীবন নিশ্চিত করাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার

Tag :
জনপ্রিয় পোস্ট

পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

পার্বতীপুরে সন্তান নিয়ে দাম্পত্য বিরোধ তুঙ্গে, হুমকি-ভয়ভীতির অভিযোগে দিশেহারা স্বামী

আপডেটের সময়: ১২:৩৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬