Dhaka ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ র‍্যালি, আলোচনা ও পোনা অবমুক্ত

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলায় “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সোনাতলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো ও উদ্বোধনী পর্ব শেষে উপজেলা পরিষদের প্রধান সড়কে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরের নির্বাচিত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আলোচনা সভায় বক্তারা মৎস্য খাতের সম্ভাবনা, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ, জলাশয়ের সঠিক ব্যবহার, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষিদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশের প্রোটিনের চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও টেকসই উপায়ে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য চাষীদের প্রতি আহ্বান জানান এবং উপজেলার জলাশয়গুলোর সুষম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন, “মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি পালন করা হচ্ছে।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সোনাতলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুজ্জামান এবং সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম, পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ,

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম খান নিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাকুল ইসলাম রাজ্জাক ও সেলিম রেজা বাবলা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম বাবুসহ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংশ্লিষ্টরা আশা করছেন, এসব কর্মসূচির মাধ্যমে আধুনিক মৎস্য চাষে আগ্রহ বাড়ার পাশাপাশি স্থানীয়ভাবে মাছের উৎপাদন ও কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ র‍্যালি, আলোচনা ও পোনা অবমুক্ত

আপডেটের সময়: ০৪:৪৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সোনাতলায় “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সোনাতলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো ও উদ্বোধনী পর্ব শেষে উপজেলা পরিষদের প্রধান সড়কে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরের নির্বাচিত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার

আলোচনা সভায় বক্তারা মৎস্য খাতের সম্ভাবনা, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ, জলাশয়ের সঠিক ব্যবহার, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষিদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশের প্রোটিনের চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও টেকসই উপায়ে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য চাষীদের প্রতি আহ্বান জানান এবং উপজেলার জলাশয়গুলোর সুষম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল