Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে নন্দীগ্রামে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৭ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান নরসিংদীতে পরিচ্ছন্নকর্মী ববি বেগম হত্যা, পাঁচ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর টানা বৃষ্টিতে বাগেরহাটে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত ৭০২ হেক্টর ফসলি জমি গাইবান্ধায় অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গরুভর্তি ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন, ৩ ডাকাত গ্রেফতার, উদ্ধার ৭টি গরু

বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক

সংবাদ আজকাল ডেস্ক: নওগাঁর বদলগাছীতে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে বদলগাছী-আক্কেলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত মোটরসাইকেল চালক আলম (৪০) উপজেলার সেনপাড়া গ্রামের কাইমানের ছেলে। অপর আহত সিএনজি চালক বিশু (৫০) উপজেলার জগন্নাথপুর গ্রামের জব্বারের ছেলে।

আরও পড়ুনঃ  বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকই গুরুতর আহত হন। স্থানীয়রা মোটরসাইকেল চালককে দ্রুত ভ্যানে করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অপরদিকে, রক্তাক্ত অবস্থায় সিএনজির ভেতরে আটকে থাকা চালককে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার সময় সিএনজিতে পাঁচজন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে তিনজন নারী। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা না গেলেও স্থানীয় সূত্রে জানা যায়, তাঁরা গোপীনাথপুর এলাকার বাসিন্দা। সামান্য আঘাত পাওয়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে যান।

আরও পড়ুনঃ  নরসিংদীতে পরিচ্ছন্নকর্মী ববি বেগম হত্যা, পাঁচ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক হোসেন বলেন, “দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা

এদিকে হাসপাতালে আহত সিএনজি চালকের স্বজনরা এসে কান্নায় ভেঙে পড়েন। আহতকে দেখে তাঁর এক ভাই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক

বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক

আপডেটের সময়: ১১:০০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: নওগাঁর বদলগাছীতে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে বদলগাছী-আক্কেলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত মোটরসাইকেল চালক আলম (৪০) উপজেলার সেনপাড়া গ্রামের কাইমানের ছেলে। অপর আহত সিএনজি চালক বিশু (৫০) উপজেলার জগন্নাথপুর গ্রামের জব্বারের ছেলে।

আরও পড়ুনঃ  নরসিংদীতে পরিচ্ছন্নকর্মী ববি বেগম হত্যা, পাঁচ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকই গুরুতর আহত হন। স্থানীয়রা মোটরসাইকেল চালককে দ্রুত ভ্যানে করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অপরদিকে, রক্তাক্ত অবস্থায় সিএনজির ভেতরে আটকে থাকা চালককে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার সময় সিএনজিতে পাঁচজন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে তিনজন নারী। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা না গেলেও স্থানীয় সূত্রে জানা যায়, তাঁরা গোপীনাথপুর এলাকার বাসিন্দা। সামান্য আঘাত পাওয়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে যান।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে যুবদল নেতা মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন