Dhaka ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনাতলায় অবৈধ বালু উত্তোলন, তাতীদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন

লিখিত ক্ষমা ও ক্ষতিপূরণের পর সোনাতলা রেলস্টেশনে কাজে ফিরলেন কর্মকর্তা-কর্মচারীরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২৭৯ সময় দেখুন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা রেলস্টেশনে রেলওয়ের জায়গায় স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনার পর লিখিতভাবে ক্ষমা চেয়েছেন উপজেলা যুবদলের এক নেতা। একই সঙ্গে ভাঙচুর করা কম্পিউটার মেরামত করে দেওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সোনাতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার জানান, বুধবার সন্ধ্যায় তাঁর কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু লিখিত অঙ্গীকারনামা দেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

অঙ্গীকারনামায় কামরুল হাসান উল্লেখ করেন, বুধবার দুপুরে রেলওয়ের জায়গায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় একটি টয়লেট নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ও রেলস্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনা মোটেও ঠিক হয়নি উল্লেখ করে তিনি জনসাধারণের পক্ষ থেকে ক্ষমা চান। ভবিষ্যতে সোনাতলা রেলস্টেশনে কর্মরত কারও সঙ্গে কোনো ধরনের তুচ্ছ বা অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেও অঙ্গীকার করেন তিনি।

এর আগে বুধবার দুপুরে রেলওয়ের জায়গায় নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে সোনাতলা রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।অভিযোগ অনুযায়ী, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্টেশন মাস্টারসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে মারধর করেন। এ সময় বুকিং কাউন্টারের একটি কম্পিউটার ভাঙচুর করা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

ঘটনার পর নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মবিরতিতে যান স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে স্টেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

এদিকে রেলওয়ের জায়গায় টয়লেট নির্মাণের বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বগুড়ার নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, রেলওয়ের জায়গায় টয়লেট নির্মাণের কোনো পরিকল্পনা অধিদপ্তরের ছিল না। অধিদপ্তরকে না জানিয়ে স্থানীয় ব্যক্তিরা ঠিকাদারের মাধ্যমে ওই জায়গায় কমিউনিটি টয়লেট নির্মাণের কাজ শুরু করেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ স্থাপনাটি উচ্ছেদ করার পর প্রকল্পটি বাতিল করা হয়েছে।

সোনাতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় বুধবার সন্ধ্যায় বিষয়টি মীমাংসা হয়েছে। ভাঙচুর করা কম্পিউটারও রাতেই মেরামত করে দেওয়া হয়েছে। এ কারণে বৃহস্পতিবার সকাল থেকে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন এবং বর্তমানে স্টেশনের স্বাভাবিক কার্যক্রম চলছে।

Tag :

সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

লিখিত ক্ষমা ও ক্ষতিপূরণের পর সোনাতলা রেলস্টেশনে কাজে ফিরলেন কর্মকর্তা-কর্মচারীরা

আপডেটের সময়: ০৩:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬