Dhaka ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে জিগাতলা ও কুতুবখালী খালে টাস্কফোর্সের বিশেষ অভিযান, দুই ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা, নেতৃত্বে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সোনাতলায় গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা বগুড়ার গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেফতার বগুড়ায় আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের এককালীন অনুদান প্রদান সাঘাটায় স্কুলছাত্রকে ফাঁদে ফেলে অপহরণ ও আটকে রাখার অভিযোগ। বগুড়া সোনাতলায় জমা- জমি বিরোধে চাচা কতৃক ভাতিজি কে মারধর থানায় অভিযোগ দুই সন্তানের জননী সুমাইয়া খাতুন নিখোঁজ, অসহায় স্বামী ও সন্তানরা যমুনা নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনুদান ঘোষণা করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার শুধু আইন প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে জিগাতলা ও কুতুবখালী খালে টাস্কফোর্সের বিশেষ অভিযান, দুই ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা, নেতৃত্বে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ এবং দেশের অর্থনীতির ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। সাম্প্রতিক এক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ।

তিনি বলেন, উদ্বেগের বিষয় হলো মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা ব্যবহার করে তারা তরুণদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এই বাস্তবতায় মাদকের অপব্যবহার রোধে আরও কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।

মন্ত্রী আরও বলেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং সেই নীতির আওতায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, আইন প্রয়োগের পাশাপাশি মাদক প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়। মাদকের চাহিদা কমানো গেলে উৎপাদন ও পাচারও স্বাভাবিকভাবেই হ্রাস পাবে। এ লক্ষ্যে বিলবোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সেবার মানোন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেটের সময়: ০১:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬