Dhaka ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুরে যুবদল নেতা মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বগুড়া চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্বভার হস্তান্তর পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান চসিক মেয়রের উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি, সতর্কতায় কুড়িগ্রাম ইয়াবাসহ আটক কিশোর মুক্তি, ওসি-ম্যাজিস্ট্রেটের বক্তব্যে অসঙ্গতি উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার অভিযান ব্যাহত মাদকমুক্ত সাঘাটা গড়তে যুব সমাজের গণমিছিল, কঠোর বার্তা পুলিশের মধুখালীতে ব্যবসায়ীর ওপর নৃশংস হামলা, দুই হাত কুপিয়ে টাকা ছিনতাই জয়পুরহাট সীমান্তে ভারতে পাচারকালে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

পার্বতীপুরে যুবদল নেতা মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৯৮ সময় দেখুন

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যে ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’ চালানোর অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বতীপুর উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টায় পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় উপজেলা যুবদলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মাহাবুর রশিদ সংগ্রামের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি দলের অভ্যন্তরে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টি করতে অপপ্রচার চালাচ্ছে।

আরও পড়ুনঃ  উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার অভিযান ব্যাহত

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব প্রচারণার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে উদঘাটন, অপপ্রচারে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি, সতর্কতায় কুড়িগ্রাম

এ সময় বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. মমিনুল ইসলাম, পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মানজুর রশিদ এবং ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ আটক কিশোর মুক্তি, ওসি-ম্যাজিস্ট্রেটের বক্তব্যে অসঙ্গতি

বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পার্বতীপুরে যুবদল নেতা মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পার্বতীপুরে যুবদল নেতা মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৪:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬