Dhaka ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’—মীর শাহে আলম বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও জ্বালানি গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা সোনাতলায় অনলাইন জুয়া, মাদক ও বাল্যবিবাহবিরোধী সমাবেশ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সোনাতলায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পেনাল্টিতে চ্যাম্পিয়ন খানপাড়া স্পোর্টিং ক্লাব সোনাতলার বালুয়ায় ৬ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ, তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি সোনাতলায় নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করছেন ঢাবি অধ্যাপক আহসান হাবিব সোনাতলায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারামারিতে আহত ৩ নারী; থানায় পাল্টাপাল্টি অভিযোগ পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

ছিনতাই ও হুমকির অভিযোগে সাঘাটায় আটক ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ২৮৯ সময় দেখুন

নিউজ ডেস্ক : গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীর পথরোধ করে টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ভুক্তভোগী রিপা খাতুন (২৪) বগুড়া সদর উপজেলার চকঝপু গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ১০টার দিকে তিনি এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামের ডাকবাংলা মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত হুমায়ুন কবির (২৭) ও সোহাগ সরকারসহ আরও কয়েকজন তাকে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তার কাছে থাকা প্রায় ২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

রিপা খাতুন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে অভিযুক্তরা মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আতঙ্কিত অবস্থায় তিনি স্থানীয় এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন।

এ ঘটনায় রিপা খাতুন বাদী হয়ে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন কবির ও সোহাগ সরকারকে গ্রেফতার করা হয়। পরে তাদের গাইবান্ধা আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Tag :
জনপ্রিয় পোস্ট

আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’—মীর শাহে আলম

ছিনতাই ও হুমকির অভিযোগে সাঘাটায় আটক ২

আপডেটের সময়: ০৭:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬