Dhaka ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রামে দুই শতাধিক দুস্থ পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পথে অগ্রগতি, ৩০ দিনের মধ্যে খুলতে পারে হরমুজ প্রণালি, বন্ধ হবে ইরানের টোল আদায় বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-মোবাইল জব্দ ঝড়ে ক্ষতিগ্রস্ত কুদ্দুসের বসতবাড়ি, সরকারি সহায়তার আশায় ক্ষতিগ্রস্ত পরিবার কুড়িগ্রামে সেতু ধসে প্রাণহানি নিহত ১, গুরুতর আহত ৫, দুর্ভোগে অর্ধলাখ মানুষ সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির ২ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ আধুনিক মহানগর গড়তে বগুড়ায় একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার ঘোষণা, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এআই যুগে ফ্যাক্ট-চেকিং দক্ষতা জরুরি, জেলা পরিষদ প্রশাসক এ,কে,এম আহসানুল তৈয়ব জাকির জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মানিকগঞ্জের ৬ শিক্ষক বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে নৈশভোজ, উপস্থিত আইজিপিসহ শীর্ষ কর্মকর্তারা

নন্দীগ্রামে দুই শতাধিক দুস্থ পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

সংবাদ আজকাল নিউজ: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

আরও পড়ুনঃ  বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের বাছাইকৃত ২০৩টি পরিবারের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়। প্রধান অতিথি আলহাজ্ব মোশারফ হোসেন উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় দেশের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের পাশে রয়েছেন। সরকারের এই মানবিক সহায়তা অসহায় পরিবারগুলোর জরুরি আর্থিক প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে নৈশভোজ, উপস্থিত আইজিপিসহ শীর্ষ কর্মকর্তারা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মানিকগঞ্জের ৬ শিক্ষক

সরকারি এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা।

উল্লেখ্য, এর আগেও সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন তাঁর ঐচ্ছিক তহবিল থেকে কাহালু-নন্দীগ্রাম উপজেলার ৯৪ জনকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নন্দীগ্রামে দুই শতাধিক দুস্থ পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

নন্দীগ্রামে দুই শতাধিক দুস্থ পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

আপডেটের সময়: ১২:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সংবাদ আজকাল নিউজ: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে নৈশভোজ, উপস্থিত আইজিপিসহ শীর্ষ কর্মকর্তারা

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের বাছাইকৃত ২০৩টি পরিবারের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়। প্রধান অতিথি আলহাজ্ব মোশারফ হোসেন উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় দেশের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের পাশে রয়েছেন। সরকারের এই মানবিক সহায়তা অসহায় পরিবারগুলোর জরুরি আর্থিক প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  মাদক কারবারের অভিযোগে বগুড়ায় দুই পুলিশ সদস্য আটক