Dhaka ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-মোবাইল জব্দ ঝড়ে ক্ষতিগ্রস্ত কুদ্দুসের বসতবাড়ি, সরকারি সহায়তার আশায় ক্ষতিগ্রস্ত পরিবার কুড়িগ্রামে সেতু ধসে প্রাণহানি নিহত ১, গুরুতর আহত ৫, দুর্ভোগে অর্ধলাখ মানুষ সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির ২ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ আধুনিক মহানগর গড়তে বগুড়ায় একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার ঘোষণা, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এআই যুগে ফ্যাক্ট-চেকিং দক্ষতা জরুরি, জেলা পরিষদ প্রশাসক এ,কে,এম আহসানুল তৈয়ব জাকির জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মানিকগঞ্জের ৬ শিক্ষক বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে নৈশভোজ, উপস্থিত আইজিপিসহ শীর্ষ কর্মকর্তারা জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে উন্নয়নের কথা বললেন, জেলা পরিষদ প্রশাসক জাকির মাদক কারবারের অভিযোগে বগুড়ায় দুই পুলিশ সদস্য আটক

বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-মোবাইল জব্দ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মোছাঃ খাদিজা খাতুন (২৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া। এসময় তার কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত শনিবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ জানতে পারে যে, শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় এক ব্যক্তি বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভনমূলক প্রচারণা ও রেফারেন্স লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছিল।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল ওই রাতেই শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় জনৈক মোঃ আব্দুল খালেকের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানকালে অভিযুক্ত মোছাঃ খাদিজা খাতুনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল খালেকের মেয়ে।
অভিযান চলাকালে জুয়া পরিচালনায় ব্যবহৃত ১টি ল্যাপটপ, ২টি স্মার্টফোন এবং ২টি সিম কার্ড জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ঢাকা–সিলেট মহাসড়কে উন্নয়ন জটিলতা, ৯ বছরেও প্রকল্পের অর্ধেক কাজ শেষ হয়নি, ভোগান্তিতে জনদুর্ভোগ চরমে

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজা খাতুন স্বীকার করেন যে, তিনি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে “Enjoy247”, “VELKI Live” এবং “PLAY25” নামের অনলাইন প্লাটফর্মে জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন।

তদন্তে র‌্যাব আরও জানতে পারে, “Enjoy247” প্লাটফর্মের দুটি এজেন্ট অ্যাকাউন্টে “Polar Bear” ক্রিপ্টোকারেন্সিতে যথাক্রমে 619.32 PBU এবং 1084.32 PBU ব্যালেন্স পাওয়া গেছে। একটি আইডিতে মোট ৬৩৭ জন জুয়ার সদস্য যুক্ত ছিল, যার মধ্যে ১১ জন সক্রিয় অবস্থায় পাওয়া যায়। ওই প্লাটফর্মে মোট লেনদেনের সংখ্যা ছিল ২২ হাজার ৬৯৫টি।
এছাড়া “VELKI Live” প্লাটফর্মে 70.72 PBU ব্যালেন্স এবং শুরু থেকে মোট ২ হাজার ৮৪৬টি ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির ২ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

অপরদিকে “PLAY25” প্লাটফর্মে 644.57 মার্কিন ডলার সমপরিমাণ ব্যালেন্স পাওয়া যায়। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ওই আইডি থেকে মাস্টার এজেন্টকে 402 মার্কিন ডলার পাঠানো এবং বিপরীতে 140 মার্কিন ডলার গ্রহণের তথ্যও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-মোবাইল জব্দ

বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-মোবাইল জব্দ

আপডেটের সময়: ০৭:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মোছাঃ খাদিজা খাতুন (২৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া। এসময় তার কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত শনিবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ জানতে পারে যে, শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় এক ব্যক্তি বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির ২ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভনমূলক প্রচারণা ও রেফারেন্স লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছিল।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল ওই রাতেই শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় জনৈক মোঃ আব্দুল খালেকের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানকালে অভিযুক্ত মোছাঃ খাদিজা খাতুনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল খালেকের মেয়ে।
অভিযান চলাকালে জুয়া পরিচালনায় ব্যবহৃত ১টি ল্যাপটপ, ২টি স্মার্টফোন এবং ২টি সিম কার্ড জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে নৈশভোজ, উপস্থিত আইজিপিসহ শীর্ষ কর্মকর্তারা

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজা খাতুন স্বীকার করেন যে, তিনি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে “Enjoy247”, “VELKI Live” এবং “PLAY25” নামের অনলাইন প্লাটফর্মে জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন।

তদন্তে র‌্যাব আরও জানতে পারে, “Enjoy247” প্লাটফর্মের দুটি এজেন্ট অ্যাকাউন্টে “Polar Bear” ক্রিপ্টোকারেন্সিতে যথাক্রমে 619.32 PBU এবং 1084.32 PBU ব্যালেন্স পাওয়া গেছে। একটি আইডিতে মোট ৬৩৭ জন জুয়ার সদস্য যুক্ত ছিল, যার মধ্যে ১১ জন সক্রিয় অবস্থায় পাওয়া যায়। ওই প্লাটফর্মে মোট লেনদেনের সংখ্যা ছিল ২২ হাজার ৬৯৫টি।
এছাড়া “VELKI Live” প্লাটফর্মে 70.72 PBU ব্যালেন্স এবং শুরু থেকে মোট ২ হাজার ৮৪৬টি ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মানিকগঞ্জের ৬ শিক্ষক