Dhaka ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন সোনাতলায় ৩০০ টাকা হারানোকে কেন্দ্র করে মারধর, নিহত ১ পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বগুড়া মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কবির হোসেন মিলন সোনাতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সোনাতলা মহিলা কলেজে ছাত্রীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক সোনাতলায় উন্নয়নের ছোঁয়া, গোপাই শাহবাজপুরে সড়কের সিসি ঢালাই উদ্বোধন সারিয়াকান্দিতে ছাত্রদলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সোনাতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির ২ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলায় গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে এক নারী ও তার দুই মেয়েকে মারধর, মোবাইল ফোন ছিনতাই এবং গরু বিক্রির ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোছা: মুনঝুরি বেগম (৪০) গত ২২ মে বিকেল আনুমানিক ৪টার দিকে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এসময় শিহিপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে একই এলাকার শিহাব উদ্দিন (২৬), নিয়াম হোসেন (২০), তারা সাকিলা (৫০) ও শিরিনা বেগম (৫৫) তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান

ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়। এসময় ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করতে গেলে মুনঝুরি বেগমের ছোট মেয়ে মোছা: লিমা খাতুনের হাত থেকে প্রায় ২১ হাজার টাকা মূল্যের একটি রেডমি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

এছাড়া অভিযুক্তরা মুনঝুরি বেগম ও তার দুই মেয়েকে এলোপাতাড়িভাবে মারধর করে আহত করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে মুনঝুরি বেগমের হাতে থাকা শপিং ব্যাগ থেকে গরু বিক্রির ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় এক অভিযুক্ত ব্যক্তি ছোট মেয়ে লিমা খাতুনের গলা চেপে ধরেন। এসময় বড় মেয়ে মোছা: ফাহিমা খাতুন বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত মা ও দুই মেয়েকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে সোনাতলা থানার এসআই শরিফুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির ২ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

আপডেটের সময়: ০২:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬