Dhaka ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অশালীন আচরণ ও কাজ বন্ধের হুমকির অভিযোগ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের ১,৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা সারিয়াকান্দিতে ক্রীড়া সামগ্রী ও পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম পার্বতীপুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মামুন পার্বতীপুরে মেলায় লটারির নামে জুয়া ও অশ্লীলতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন দুই কিডনি বিকল ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম বগুড়ায় জর্জ কোর্ট চত্বর থেকে সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ আটক ১ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা: ইসি

পার্বতীপুরে চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক, তল্লাশিতে উদ্ধার ট্যাপেনটাডল ট্যাবলেট

মহসিন আলী, পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে একটি বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার ৫নং চণ্ডীপুর ইউনিয়নের উত্তর শালন্দার তালেরডাঙ্গা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবক বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির চেষ্টা করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে বিষয়টি টের পেয়ে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তদের হাতেনাতে আটক করেন।

আটককৃতরা হলেন চণ্ডীপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের রেজওয়ানুল হক (৩০), পিতা আবু বকর সিদ্দিক এবং রাকিব হোসেন, পিতা মমিনুল ইসলাম।

ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার এএসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে জনতার হেফাজত থেকে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের তল্লাশি চালিয়ে তিন পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, একটি গ্যাস লাইটার, গ্যাস লাইনের অংশবিশেষ, সিগারেট ও একটি চামুচ উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অশালীন আচরণ ও কাজ বন্ধের হুমকির অভিযোগ

পার্বতীপুরে চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক, তল্লাশিতে উদ্ধার ট্যাপেনটাডল ট্যাবলেট

আপডেটের সময়: ০৬:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬