Dhaka ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারিয়াকান্দিতে ক্রীড়া সামগ্রী ও পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম পার্বতীপুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মামুন পার্বতীপুরে মেলায় লটারির নামে জুয়া ও অশ্লীলতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন দুই কিডনি বিকল ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম বগুড়ায় জর্জ কোর্ট চত্বর থেকে সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ আটক ১ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা: ইসি নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে টানা বর্ষণে সর্বস্বান্ত তরুণ উদ্যোক্তা, নষ্ট ৩০০ পেঁপে গাছ

পার্বতীপুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মামুন

মহসিন আলী পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাহফুজুল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। এছাড়া বিভিন্ন পদে ভোটগ্রহণ শেষে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে মাহফুজুল ইসলাম রিপন ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আতাউর রহমান পেয়েছেন ১৬ ভোট। এ পদে রিপন ১৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

সহ-সভাপতি পদে মো. আমজাদ হোসেন ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. বদরুদ্দোজা বুলু পেয়েছেন ২৫ ভোট।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে মেলায় লটারির নামে জুয়া ও অশ্লীলতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে আব্দুল্লাহ আল মামুন ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ তাওকীর হোসাইন পেয়েছেন ১৬ ভোট। অপর প্রার্থী মো. মামুনুর রশিদ পেয়েছেন ১৩ ভোট।

যুগ্ম সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল মামুন (মিলন) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. জাকারিয়া হোসেন পেয়েছেন ২৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে এ টি এম জোবায়ের উর রহমান (জবা) ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মো. শফিকুল ইসলাম শফিক ২১ ভোট এবং মো. রকুনুজ্জামান (বাবলু) ১৩ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে মো. আবুল জলিল সরকার ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল সানি পেয়েছেন ১১ ভোট। এছাড়া মো. মেহেদুল ইসলাম তারেক ১৩ ভোট এবং শ্রী শ্যামল চন্দ্র রায় ৪ ভোট পেয়েছেন।

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. ওয়াহেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে চারজন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—দৈনিক নিরপেক্ষ ও দৈনিক সংবাদ আজকাল এর প্রতিনিধি মো. মহসিন আলী ৩২ ভোট, সাজেদুর রহমান নওশাদ ৩০ ভোট, মো. হেলাল ২৮ ভোট এবং মো. নুর আলম সিদ্দিক ২৫ ভোট।

এছাড়া নির্বাহী সদস্য পদে একরামুল হক বেলাল ১৭ ভোট, শ. আ. র হায়দার ১৫ ভোট, ওসমান আলী ১৪ ভোট, মো. মজনু হক সরকার ১৩ ভোট এবং মো. সাজ্জাদ হোসেন ১৩ ভোট পেয়েছেন।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন প্রেস ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। নবনির্বাচিত কমিটি পার্বতীপুরের সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

সারিয়াকান্দিতে ক্রীড়া সামগ্রী ও পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ, হাসপাতাল পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম

পার্বতীপুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মামুন

আপডেটের সময়: ০৪:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬