Dhaka ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাকের টাকা ব্যাংকে জমা না দিয়ে পালালেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা প্রতিশোধে অতীত ফেরে না, দেশ গড়াই হোক আমাদের লক্ষ্য’ — প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় সংবাদপত্রের কালোদিবসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান বিদেশ থেকে ফিরে ড্রাগন ফল চাষে সাফল্য, টেকনাফে বদলে গেল প্রবাসীর জীবন জমি নিয়ে বিরোধে সোনাতলায় সংঘর্ষ, নারীসহ আহত ৫ সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার  প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় সোনাতলা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালন সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক ২ বগুড়ায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত

সংবাদ আজকাল নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মস্থলে যাওয়ার পথে সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন নামে এক ভূমি সহকারী কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে মদনপুর-আড়াইহাজার সড়কের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বর্তমানে আড়াইহাজার পৌরসভায় দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় সংবাদপত্রের কালোদিবসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গাকের টাকা ব্যাংকে জমা না দিয়ে পালালেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত

আপডেটের সময়: ০২:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সংবাদ আজকাল নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মস্থলে যাওয়ার পথে সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন নামে এক ভূমি সহকারী কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে মদনপুর-আড়াইহাজার সড়কের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বর্তমানে আড়াইহাজার পৌরসভায় দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  বিদেশ থেকে ফিরে ড্রাগন ফল চাষে সাফল্য, টেকনাফে বদলে গেল প্রবাসীর জীবন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় সোনাতলা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালন