Dhaka ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস সোনাতলায় সাংবাদিক সম্মেলনে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, সাইফুলের প্রতিবাদ সোনাতলায় চাঁদা দাবির অভিযোগে দোকান ভাঙচুর, টাকা লুট ও বাড়িতে হামলার অভিযোগ সোনাতলায় বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ইউনিট পুনর্গঠনে বগুড়া ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা সাংগঠনিক গতি বাড়াতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ সোনাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ত্যাগী ও পরীক্ষিত কর্মী চান- আজিজুর রহমান জাকির সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক সোনাতলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সোনাতলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

সংবাদ আজকাল নিউজ: বগুড়ার সোনাতলায় সারাদেশের ন্যায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উদ্বোধনী ঘোষণার মাধ্যমে এ মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ভূমিসেবা মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা ভূমি অফিস চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের সদস্য স্নিগ্ধ সিকদার গ্রেপ্তার

পরে উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাতলা পৌরসভার সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন সোনাতলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন রাজু এবং উপ-সহকারী ভূমি কর্মকর্তা লিটন কবিরাজ।

বক্তারা বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে ও দ্রুত গ্রহণের সুযোগ পাচ্ছেন। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন আবেদনসহ বিভিন্ন বিষয়ে সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Tag :
জনপ্রিয় পোস্ট

৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস

সোনাতলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

আপডেটের সময়: ০৩:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬