Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ সোনাতলা উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা-হান্নান সভাপতি, বাবু সম্পাদক সোনাতলায় ব্রি ধান ১০৩-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৩১ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষায় মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আজহারী।

পোস্টে তিনি লেখেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো।’

পবিত্র মক্কা ও মদিনার ধর্মীয় গুরুত্ব তুলে ধরে আজহারী বলেন, এই দুই নগরী শুধু ভৌগোলিক অবস্থান নয়; বরং সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।

আজহারী আরও বলেন, মহান আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত এই ভূমির পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।

পোস্টের শেষাংশে তিনি পবিত্র মক্কা ও মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

আজহারীর এই বার্তায় পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার পাশাপাশি ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

Tag :

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার

মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ

আপডেটের সময়: ০১:০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬