Dhaka ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বগুড়ায় বায়তুর রহিম জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া সদর উপজেলার বারোপুর বাঁশবাড়িয়া এলাকায় বায়তুর রহিম জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বারোপুর বাঁশবাড়িয়ায় অবস্থিত মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল আলম, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফি, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুর রহিম জামে মসজিদ কমিটির সভাপতি গোলাম রব্বানী।

এ সময় মসজিদের পুনর্নির্মাণ কাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

সারিয়াকান্দিতে প্রাকৃতিক জলাশয়ে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত

বগুড়ায় বায়তুর রহিম জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

আপডেটের সময়: ০২:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬