Dhaka ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড পার্বতীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের প্রচারণা সাঘাটায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২ অতিরিক্ত উন্নয়ন নয়, ২০ বছরের বঞ্চনার অবসান চাই— বগুড়া চেম্বারের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১ বগুড়ার প্রবীণ সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭, আহত অন্তত ১৫ সোনাতলায় জুলাই-গণ অভ্যর্থনা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

বগুড়ায় ভুয়া ডিবি-পুলিশ-সাংবাদিক পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ডিবি, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে কৌশলে অটোরিক্সা ও ইজিবাইক ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের সর্দারসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক, দুটি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার এবং মোট ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ তারিখে বগুড়া সদর থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে অভিযান চালানো হয়। মামলার বাদী অভিযোগ করেন, ২৫ এপ্রিল দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে এক অজ্ঞাত যাত্রীকে নিয়ে তিনি বগুড়ার টিএমএসএস হাসপাতালে যান। সেখানে যাত্রীর পরিচিত আরেক ব্যক্তি এসে তাদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর ওই যাত্রী নিজেকে বগুড়া সদর থানার সিভিল পুলিশ পরিচয় দিয়ে বাদীকে ভয়ভীতি দেখিয়ে একটি মাইক্রোবাস থেকে কাগজ আনার কথা বলে পাঠায় এবং তার মোবাইল ফোন রেখে দেয়। পরে বাদী ফিরে এসে দেখেন তার ইজিবাইক ও যাত্রী উধাও।

আরও পড়ুনঃ  রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা নং-২৭, তারিখ ৫ মে ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ১৭০/৩৭১ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সার্বিক দিকনির্দেশনায় ডিবি ও থানা পুলিশ যৌথভাবে ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে ডিবি’র অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ মে ভোর ৫টা ৪৫ মিনিটে সদর থানার চারমাথা এলাকায় অবস্থিত খাজা হাইওয়ে হোটেলে অভিযান চালায়।

এ সময় চক্রের মূল সদস্য পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলো—মামুন শিকদার (৪০), মিঠু পাটোয়ারী (৩০), সুমন মিয়া (৩০), জাকির হোসেন (৪০) ও নিজাম (৪৬)। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ওয়াকিটকি সেট, চার্জার, অতিরিক্ত ব্যাটারি, একটি প্রাইভেটকার (চাবিসহ), ছয়টি অটো গাড়ির চাবি, পাঁচটি বাটন মোবাইল, একটি স্মার্টফোন, একটি হাতুড়ি ও একটি কালো কসটেপ উদ্ধার করে জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বগুড়া থেকে চারটি ইজিবাইক ছিনতাই করে রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানার বানুপাড়া এলাকায় বিক্রি করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে ওই এলাকায় অভিযান চালিয়ে চোরাই ইজিবাইক ক্রয়কারী ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও জাহিদুল ইসলাম (৪২)-কে গ্রেফতার করা হয়। জাহিদুল ইসলামের দোকান থেকে বাদীর ইজিবাইকসহ মোট চারটি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক চুরি ও দস্যুতার মামলা রয়েছে। সিডিএমএস যাচাইয়ে দেখা যায়, মামুন শিকদারের বিরুদ্ধে একটি, মিঠু পাটোয়ারীর বিরুদ্ধে দুটি, জাকির হোসেনের বিরুদ্ধে তিনটি এবং নিজামের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড

বগুড়ায় ভুয়া ডিবি-পুলিশ-সাংবাদিক পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

আপডেটের সময়: ০৪:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬