Dhaka ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড পার্বতীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের প্রচারণা সাঘাটায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২ অতিরিক্ত উন্নয়ন নয়, ২০ বছরের বঞ্চনার অবসান চাই— বগুড়া চেম্বারের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১ বগুড়ার প্রবীণ সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭, আহত অন্তত ১৫ সোনাতলায় জুলাই-গণ অভ্যর্থনা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১২৮৮ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: নরসিংদীর মাধবদীতে পারিবারিক বিরোধের জেরে দুই মাস বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সম্প্রতি মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ওই গ্রামের কাউসার মিয়া ও সায়েবা বেগম দম্পতির সন্তান।

পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্না করত। এতে শিশুটির মা সায়েবা বেগমের সন্দেহ হয়, তার অনুপস্থিতিতে কেউ শিশুটিকে নির্যাতন করছে। বিষয়টি নিশ্চিত হতে তিনি ঘরের ভেতরে গোপনে একটি মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করেন।

আরও পড়ুনঃ  রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটির চাচি রত্না বেগম ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর শিশুর কান্নার শব্দ শুনে মা ঘরে এসে তাকে অস্বাভাবিকভাবে কাঁদতে দেখেন।

শিশুটির বাবা কাউসার মিয়া বলেন, “পারিবারিক কলহের জেরে আমার বড় ভাইয়ের স্ত্রী রত্না বেগম আমার শিশুসন্তানকে অগোচরে নির্যাতন করতেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমার স্ত্রী মোবাইল ফোনে ভিডিও চালু রেখে বাইরে যান। পরে ভিডিওতে দেখা যায়, তিনি আমার সন্তানের পা জোরে মুচড়ে দিয়েছেন। তবে আল্লাহর রহমতে শিশুটির পা ভাঙেনি।

তিনি আরও জানান, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে। তবে ভিডিওতে শিশুর পা ভেঙে যাওয়ার দাবি সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে শিশুর বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, শিশুটির পা ভাঙেনি, তবে পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে নির্যাতন করা হয়েছে।

তিনি আরও বলেন, “পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড

এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

আপডেটের সময়: ০৮:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬