Dhaka ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শাপলা চত্বর গণহত্যা দিবস উপলক্ষে ইবিতে ডকুমেন্টারি প্রদর্শনী বগুড়ায় উৎসবমুখর পরিবেশে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি রেজাউল করীম বাদশা ভারতের কেরালায় প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হলেন ফাতিমা নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরে সাইনবোর্ড, বগুড়ায় তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পার্বতীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল অটোরিকশা পার্বতীপুরে ডেইরি খাতে নতুন দিগন্ত, এল.ডি.ডি.পি প্রকল্পে খামারিদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ করেন এমপি এ.জেড.এম. রেজওয়ানুল হক ফ্লোরিডা থেকে জামালপুরের লালডোবা, লিমনের স্বপ্নযাত্রা থামল কফিনে মৌখিক নির্দেশে নিলাম ছাড়াই গাছ বিক্রি, পীরগাছায় সিএইচসিপির বিরুদ্ধে অভিযোগ শাজাহানপুরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ, ডাঙ্গুরী খাল খনন কাজের উদ্বোধন

সান্তাহারে রেলওয়ের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইকবাল হোসেন (৫৬) নামে এক বিএনপি নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইকবাল হোসেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি এবং শহরের মাইক্রোস্ট্যান্ড মহল্লার মৃত মনসুর আলীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় লেদ শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় একটি কলার দোকানের সামনে জায়গা নিয়ে বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ইকবাল হোসেনের সঙ্গে হলুদঘর ও ইয়ার্ড কলোনী এলাকার কয়েকজন যুবকের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে।এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  পাহাড়ধসের আশঙ্কায় চট্টগ্রামে সতর্কতা, রেলের পাহাড়ে মাইকিং শুরু

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সান্তাহারে রেলওয়ের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত

আপডেটের সময়: ০৭:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইকবাল হোসেন (৫৬) নামে এক বিএনপি নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইকবাল হোসেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি এবং শহরের মাইক্রোস্ট্যান্ড মহল্লার মৃত মনসুর আলীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার সময় বাড়বে, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী