Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় বাড়ির মালিক গ্রেপ্তার সোনাতলায় নাশকতা মামলার আসামি গ্রেফতার সোনাতলায় দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড রাতের বাসে গোপন অভিযান, ১০৩ প্যারাকিট টিয়া উদ্ধার সান্তাহার স্টেশনে মাদক সেবন করে মাতলামি, যুবকের ২ মাসের কারাদণ্ড সোনাতলায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ওসি কবির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সোনাতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সোনাতলায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সান্তাহারে রেলওয়ের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইকবাল হোসেন (৫৬) নামে এক বিএনপি নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইকবাল হোসেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি এবং শহরের মাইক্রোস্ট্যান্ড মহল্লার মৃত মনসুর আলীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় একটি কলার দোকানের সামনে জায়গা নিয়ে বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ইকবাল হোসেনের সঙ্গে হলুদঘর ও ইয়ার্ড কলোনী এলাকার কয়েকজন যুবকের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে।এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় বাড়ির মালিক গ্রেপ্তার

সান্তাহারে রেলওয়ের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত

আপডেটের সময়: ০৭:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬