
অনলাইন ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে নারচী ইউনিয়নের সচেতন যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি মানববন্ধনে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারচী মাজেদা রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিল আফরুজা খানম, শিক্ষক রাশেদুজ্জামান, মাহবুব, ফিরদাউস, নুর আলম ও শিহাব। এছাড়া সচেতন যুব সমাজের পক্ষে বক্তব্য দেন মো. স্বাধীন মিয়া।
বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। এজন্য সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা
প্রতিবেদকের নাম 


















