Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন পর্যন্ত বন্ধ সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন ঢাকা–সিলেট মহাসড়কে উন্নয়ন জটিলতা, ৯ বছরেও প্রকল্পের অর্ধেক কাজ শেষ হয়নি, ভোগান্তিতে জনদুর্ভোগ চরমে জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার কোটালীপাড়ায় গরুবাহী ট্রাক দুর্ঘটনায় ৪ গরু নিহত, ৪টি জীবিত উদ্ধার, চালক পলাতক দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আশঙ্কাজনক দুই কিশোর ভুয়া পরিচয়ে বদলি-পদোন্নতির নামে প্রতারণা, ডিবির জালে দুই প্রতারক বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনাতলায় ভ্রাম্যমান আদালতে দুই যুবকের কারাদণ্ড রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

ভুয়া পরিচয়ে বদলি-পদোন্নতির নামে প্রতারণা, ডিবির জালে দুই প্রতারক

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— এম আমিনুর রহমান শান্ত (৪৪) ও নিলুফা সুলতানা (৫৬)। তাদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাঙ্ক্ষিত ও লোভনীয় স্থানে বদলি এবং পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে ৫০০ মিটার গ্রামীণ রাস্তা এইচবিবি করণের উদ্বোধন

জানা গেছে, গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান ডিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ডিবিকে নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

আরও পড়ুনঃ  ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন পর্যন্ত বন্ধ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়

এরপর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার একটি বাসায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা এম আমিনুর রহমান শান্তকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়। পরে গ্রেফতার ব্যক্তির হোয়াটসঅ্যাপ বার্তা বিশ্লেষণ করে চক্রের আরেক সদস্য নিলুফা সুলতানাকেও গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন পর্যন্ত বন্ধ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়

ভুয়া পরিচয়ে বদলি-পদোন্নতির নামে প্রতারণা, ডিবির জালে দুই প্রতারক

আপডেটের সময়: ০২:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— এম আমিনুর রহমান শান্ত (৪৪) ও নিলুফা সুলতানা (৫৬)। তাদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাঙ্ক্ষিত ও লোভনীয় স্থানে বদলি এবং পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ বাতিলের দাবিতে মানববন্ধন, পিবিআই প্রতিবেদন প্রত্যাখ্যান

জানা গেছে, গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান ডিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ডিবিকে নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

আরও পড়ুনঃ  দুপচাঁচিয়ায় চেতনানাশক দিয়ে ইজিবাইক চুরির চেষ্টা, গ্রেফতার ৩

এরপর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার একটি বাসায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা এম আমিনুর রহমান শান্তকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার