Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উন্নয়ন তহবিলে এমপিদের সরাসরি নিয়ন্ত্রণ থাকছে না পার্বতীপুরে চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক, তল্লাশিতে উদ্ধার ট্যাপেনটাডল ট্যাবলেট বগুড়ায় পৃথক অভিযানে ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও মোটরসাইকেল নবনিযুক্ত বগুড়া সিটি মেয়র এম আর হাসান স্বাধীনকে গণঅধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা আলোচিত রামিসা হত্যা মামলার রায়, দুই আসামির মৃত্যুদণ্ড বিএসএফের পুশইন, জিরো লাইনে মানবিক সংকট ডেঙ্গু প্রতিরোধে বগুড়া সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান, নগরে জন-সচেতনতামূলক র‍্যালি সোনাতলায় দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদ প্রশাসক- জাকির বগুড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

বগুড়ায় পৃথক অভিযানে ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও মোটরসাইকেল

এস এম দৌলত, বগুড়া:  বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জ উপজেলায় সংঘটিত পৃথক দুটি ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আতোয়ার রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাবলা এলাকার আসলাম সাকিদার (২৭), তালোড়া ভেলুরচক এলাকার জিয়ারুল ইসলাম (৪৬), তালোড়া নওদাপাড়া এলাকার জুয়েল প্রামানিক (২৪), শিবগঞ্জ উপজেলার রহবল পশ্চিমপাড়া এলাকার সাইদুর মন্ডল (৩৬) এবং কাহালু উপজেলার প্রতাপপুর এলাকার আব্দুল ওহাব (২৮)।

আরও পড়ুনঃ  আলোচিত রামিসা হত্যা মামলার রায়, দুই আসামির মৃত্যুদণ্ড

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসলাম সাকিদার ও জুয়েল প্রামানিক পেশাদার ডাকাত। গত বছরের ১৭ অক্টোবর দুপচাঁচিয়ার তালোড়া বাজারে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা ও ডাকাতির ঘটনায় তারা মূল হোতা হিসেবে গ্রেপ্তার হয়েছিল। ওই মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর জামিনে মুক্ত হয়ে পুনরায় ডাকাত চক্র গঠন করে তারা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গত ১২ মে গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার বীরপলি ফকিরপাড়া গ্রামের রশিদুল আলমের বাড়িতে ৮ থেকে ১০ সদস্যের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার, টেলিভিশন, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মামলা দায়ের হলে ডিবি পুলিশ ছায়াতদন্ত শুরু করে।

আরও পড়ুনঃ  সোনাতলায় দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদ প্রশাসক- জাকির

তদন্তের এক পর্যায়ে শুক্রবার (৫ জুন) কাহালু, দুপচাঁচিয়া ও সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসলাম সাকিদার, জিয়ারুল ইসলাম ও সাইদুর মন্ডলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত ৩১ মে রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ দহপাড়া গ্রামের জিয়াউল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা গৃহকর্তাকে মারধর করে গুরুতর জখম করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার, স্মার্টফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  বগুড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

এ ঘটনায় ডিবি পুলিশের একই দল শুক্রবার শিবগঞ্জ ও কাহালু এলাকায় অভিযান চালিয়ে জুয়েল প্রামানিক ও আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত সাড়ে ৭ আনা স্বর্ণালংকার এবং কিছু ইমিটেশন গহনা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জুয়েল প্রামানিকের বিরুদ্ধে ১০টি, আসলাম সাকিদারের বিরুদ্ধে ৫টি, সাইদুর মন্ডলের বিরুদ্ধে ২টি এবং জিয়ারুল ইসলামের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় পৃথক অভিযানে ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও মোটরসাইকেল

আপডেটের সময়: ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

এস এম দৌলত, বগুড়া:  বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জ উপজেলায় সংঘটিত পৃথক দুটি ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আতোয়ার রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাবলা এলাকার আসলাম সাকিদার (২৭), তালোড়া ভেলুরচক এলাকার জিয়ারুল ইসলাম (৪৬), তালোড়া নওদাপাড়া এলাকার জুয়েল প্রামানিক (২৪), শিবগঞ্জ উপজেলার রহবল পশ্চিমপাড়া এলাকার সাইদুর মন্ডল (৩৬) এবং কাহালু উপজেলার প্রতাপপুর এলাকার আব্দুল ওহাব (২৮)।

আরও পড়ুনঃ  কারামুক্তির পর নারায়ণগঞ্জে ফিরলেন সাবেক মেয়র আইভী, সরকার ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসলাম সাকিদার ও জুয়েল প্রামানিক পেশাদার ডাকাত। গত বছরের ১৭ অক্টোবর দুপচাঁচিয়ার তালোড়া বাজারে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা ও ডাকাতির ঘটনায় তারা মূল হোতা হিসেবে গ্রেপ্তার হয়েছিল। ওই মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর জামিনে মুক্ত হয়ে পুনরায় ডাকাত চক্র গঠন করে তারা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গত ১২ মে গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার বীরপলি ফকিরপাড়া গ্রামের রশিদুল আলমের বাড়িতে ৮ থেকে ১০ সদস্যের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার, টেলিভিশন, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মামলা দায়ের হলে ডিবি পুলিশ ছায়াতদন্ত শুরু করে।

আরও পড়ুনঃ  আলোচিত রামিসা হত্যা মামলার রায়, দুই আসামির মৃত্যুদণ্ড

তদন্তের এক পর্যায়ে শুক্রবার (৫ জুন) কাহালু, দুপচাঁচিয়া ও সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসলাম সাকিদার, জিয়ারুল ইসলাম ও সাইদুর মন্ডলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত ৩১ মে রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ দহপাড়া গ্রামের জিয়াউল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা গৃহকর্তাকে মারধর করে গুরুতর জখম করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার, স্মার্টফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার