Dhaka ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭ মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি রেজাউল করীম বাদশা

নিউজ ডেস্ক: বগুড়ায় উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে বগুড়া সদর উপজেলার এলএসডি (খাদ্য গুদাম) চত্বরে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এবার বোরো মৌসুমে খাদ্য বিভাগ জেলায় মোট ১৭ হাজার ৭৮১ টন ধান, ৭২ হাজার ৬০২ টন সেদ্ধ চাল এবং ৩ হাজার ৮১১ টন আতপ চাল সংগ্রহ করবে। নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি ধান ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় কেনা হবে।

আরও পড়ুনঃ  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এ প্রক্রিয়ায় কোনো কৃষক বা মিল মালিক যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও বগুড়ার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এবং বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদ।

আরও পড়ুনঃ  এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ জানান, সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুল ইসলামসহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় কৃষকরা।

আরও পড়ুনঃ  মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরাসরি কৃষকের ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।

“কৃষক বাঁচলে বাঁচবে দেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি রেজাউল করীম বাদশা

আপডেটের সময়: ০১:৪৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

নিউজ ডেস্ক: বগুড়ায় উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে বগুড়া সদর উপজেলার এলএসডি (খাদ্য গুদাম) চত্বরে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এবার বোরো মৌসুমে খাদ্য বিভাগ জেলায় মোট ১৭ হাজার ৭৮১ টন ধান, ৭২ হাজার ৬০২ টন সেদ্ধ চাল এবং ৩ হাজার ৮১১ টন আতপ চাল সংগ্রহ করবে। নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি ধান ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় কেনা হবে।

আরও পড়ুনঃ  বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এ প্রক্রিয়ায় কোনো কৃষক বা মিল মালিক যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও বগুড়ার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এবং বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদ।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৭ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান