Dhaka ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন নন্দীগ্রামে ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার পূর্ব শত্রুতার জেরে শান্তাহারে যুবককে ছুরিকাঘাত, সহযোগী গ্রেপ্তার ডোবার পাশে বসলেই মিলবে মশা নিধনের কৌশল, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে বালুভর্তি ১০ চাকার ট্রাক উল্টে পড়ে, অল্পের জন্য রক্ষা সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ব্যবসায়ীদের ঈদের শুভেচ্ছা বিনিময় বগুড়ায় প্রয়াত শ্রমিক দল নেতা আল আমিনের পরিবারের পাশে মাইনুল ইসলাম সাদিক বগুড়ায় যৌথ অভিযানে দুই পরিবহন প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা, জীববৈচিত্র্য রক্ষায় কড়াকড়ি, সংকটে হাজারো বনজীবী ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

পূর্ব শত্রুতার জেরে শান্তাহারে যুবককে ছুরিকাঘাত, সহযোগী গ্রেপ্তার

সংবাদ আজকাল নিউজ: বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার এলাকায় পূর্ব শত্রুতার জেরে সুব্রত ওরফে শুভ (৪১) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে আদমদীঘি উপজেলার রথবাড়ি এলাকার একটি পুকুরপাড় সংলগ্ন পাকা সড়কে ঘটে।

আরও পড়ুনঃ  বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগে জুতাপেটার শিকার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি ও শোকজ

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রথবাড়ি গ্রামের গুষ্ট মোহন্তের ছেলে সুব্রত ওরফে শুভর সঙ্গে একই এলাকার মৃত গোপালের ছেলে মিঠু ওরফে অটুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে রথবাড়ি পুকুরপাড়ের পাকা সড়কে শুভর ওপর ধারালো চাকু দিয়ে হামলা চালায় মিঠু ওরফে অটুল।

হামলার সময় শুভ চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মিঠু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শুভকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় ঈদের দ্বিতীয় দিনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঘটনার খবর পেয়ে শান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনা করে অভিযুক্তের সহযোগী হিসেবে অভিযুক্ত শ্রী প্রসেনজিৎ (পিতা- বিপ্লব কুমার, সাং- রথবাড়ি, থানা- আদমদীঘি, জেলা- বগুড়া) কে গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে আসে।

আরও পড়ুনঃ  কুরবানীর গোস্ত আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সদরপুরের মৎস্যজীবী আব্দুস সাত্তার

পুলিশ জানিয়েছে, ঘটনার মূল অভিযুক্ত মিঠু ওরফে অটুলকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

পূর্ব শত্রুতার জেরে শান্তাহারে যুবককে ছুরিকাঘাত, সহযোগী গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

সংবাদ আজকাল নিউজ: বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার এলাকায় পূর্ব শত্রুতার জেরে সুব্রত ওরফে শুভ (৪১) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে আদমদীঘি উপজেলার রথবাড়ি এলাকার একটি পুকুরপাড় সংলগ্ন পাকা সড়কে ঘটে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ঈদের দ্বিতীয় দিনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রথবাড়ি গ্রামের গুষ্ট মোহন্তের ছেলে সুব্রত ওরফে শুভর সঙ্গে একই এলাকার মৃত গোপালের ছেলে মিঠু ওরফে অটুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে রথবাড়ি পুকুরপাড়ের পাকা সড়কে শুভর ওপর ধারালো চাকু দিয়ে হামলা চালায় মিঠু ওরফে অটুল।

হামলার সময় শুভ চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মিঠু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শুভকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগে জুতাপেটার শিকার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি ও শোকজ

ঘটনার খবর পেয়ে শান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনা করে অভিযুক্তের সহযোগী হিসেবে অভিযুক্ত শ্রী প্রসেনজিৎ (পিতা- বিপ্লব কুমার, সাং- রথবাড়ি, থানা- আদমদীঘি, জেলা- বগুড়া) কে গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে আসে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০