Dhaka ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে: এমপি কাজী রফিকুল ইসলাম সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সোনাতলায় অনলাইন পোর্টাল ‘সংবাদ আজকাল’-এর ১৬ বছরে পদার্পণ, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা আছির গ্রেপ্তার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও কুরআন খতম উপলক্ষে ওয়াজ মাহফিল নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন সোনাতলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার, আদালতে প্রেরণ

পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩০ সময় দেখুন

মহসিন আলী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিঁড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আরিফ হোসেনের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার আরিফ হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার শৌলমারী গ্রামের মজিবর মিয়ার ছেলে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, পাঁচ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(খ) অনুযায়ী মামলাটি রুজু করা হয়েছে।

ওসি জানান, গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, রেলপথ ব্যবহার করে মাদক পরিবহন ও সরবরাহ ঠেকাতে স্টেশন ও ট্রেনকেন্দ্রিক মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে: এমপি কাজী রফিকুল ইসলাম

পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

আপডেটের সময়: ০৬:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬