Dhaka ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৭২ ঘণ্টার আল্টিমেটাম, আসামি গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের সোনাতলায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শাপলা চত্বর গণহত্যা দিবস উপলক্ষে ইবিতে ডকুমেন্টারি প্রদর্শনী বগুড়ায় উৎসবমুখর পরিবেশে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি রেজাউল করীম বাদশা ভারতের কেরালায় প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হলেন ফাতিমা নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরে সাইনবোর্ড, বগুড়ায় তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পার্বতীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল অটোরিকশা পার্বতীপুরে ডেইরি খাতে নতুন দিগন্ত, এল.ডি.ডি.পি প্রকল্পে খামারিদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ করেন এমপি এ.জেড.এম. রেজওয়ানুল হক ফ্লোরিডা থেকে জামালপুরের লালডোবা, লিমনের স্বপ্নযাত্রা থামল কফিনে মৌখিক নির্দেশে নিলাম ছাড়াই গাছ বিক্রি, পীরগাছায় সিএইচসিপির বিরুদ্ধে অভিযোগ

ভারতের কেরালায় প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হলেন ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা রাজ্যের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নতুন ইতিহাস গড়েছেন তরুণ আইনজীবী ফাতিমা তাহিলিয়া। দীর্ঘদিনের বামপন্থী শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরাম্ব্রা আসনে জয়লাভ করে তিনি ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর প্রথম নারী প্রতিনিধি হিসেবে রাজ্য আইনসভায় প্রবেশ করেছেন।

নির্বাচনে তাহিলিয়া মোট ৮১ হাজার ৪২৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম গণতান্ত্রিক জোট (এলডিএফ)-এর প্রভাবশালী নেতা টি.পি. রামকৃষ্ণনকে ৫ হাজার ৮৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই ফলাফলকে রাজনৈতিক বিশ্লেষকরা বড় ধরনের চমক হিসেবে দেখছেন।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু

বিশেষ করে ২০২১ সালের নির্বাচনে একই আসনে রামকৃষ্ণন ২২ হাজারের বেশি ভোটে জয়ী হওয়ায় এবারের এই পরাজয় এলডিএফের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। পেরাম্ব্রার এই পরিবর্তন মালাবার অঞ্চলের ভোটারদের রাজনৈতিক মনোভাবের উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুনঃ  ৮ বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের কমিটি, সাপাহারে আনন্দ মিছিল

বিশ্লেষকদের মতে, তাহিলিয়ার এই বিজয় শুধু একটি আসনের জয় নয়; এটি মুসলিম নারীদের রাজনৈতিক অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অতীতে আইইউএমএল খুব কম নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে, এবং ২০২৬ সালের আগে মনোনীত দুই নারীই নির্বাচনে পরাজিত হয়েছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় নতুন সিটি করপোরেশন, প্রশাসক পদে ‘হিরু’কে ঘিরে প্রত্যাশার জোয়ার

তাই ফাতিমা তাহিলিয়ার এই জয়কে কেরালার রাজনীতিতে নারী নেতৃত্বের নতুন দিগন্ত হিসেবে দেখাছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

৭২ ঘণ্টার আল্টিমেটাম, আসামি গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের

ভারতের কেরালায় প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হলেন ফাতিমা

আপডেটের সময়: ০১:১৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা রাজ্যের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নতুন ইতিহাস গড়েছেন তরুণ আইনজীবী ফাতিমা তাহিলিয়া। দীর্ঘদিনের বামপন্থী শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরাম্ব্রা আসনে জয়লাভ করে তিনি ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর প্রথম নারী প্রতিনিধি হিসেবে রাজ্য আইনসভায় প্রবেশ করেছেন।

নির্বাচনে তাহিলিয়া মোট ৮১ হাজার ৪২৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম গণতান্ত্রিক জোট (এলডিএফ)-এর প্রভাবশালী নেতা টি.পি. রামকৃষ্ণনকে ৫ হাজার ৮৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই ফলাফলকে রাজনৈতিক বিশ্লেষকরা বড় ধরনের চমক হিসেবে দেখছেন।

আরও পড়ুনঃ  ৮ বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের কমিটি, সাপাহারে আনন্দ মিছিল

বিশেষ করে ২০২১ সালের নির্বাচনে একই আসনে রামকৃষ্ণন ২২ হাজারের বেশি ভোটে জয়ী হওয়ায় এবারের এই পরাজয় এলডিএফের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। পেরাম্ব্রার এই পরিবর্তন মালাবার অঞ্চলের ভোটারদের রাজনৈতিক মনোভাবের উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু

বিশ্লেষকদের মতে, তাহিলিয়ার এই বিজয় শুধু একটি আসনের জয় নয়; এটি মুসলিম নারীদের রাজনৈতিক অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অতীতে আইইউএমএল খুব কম নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে, এবং ২০২৬ সালের আগে মনোনীত দুই নারীই নির্বাচনে পরাজিত হয়েছিলেন।

আরও পড়ুনঃ  ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, বললেন, ‘বিজেপি-ইসিআই ১০০ আসন লুট করেছে