Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শর্তসাপেক্ষ রাজকীয় ক্ষমা পেলেন নাজিব রাজাক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাককে শর্তসাপেক্ষে রাজকীয় ক্ষমা দেওয়া হয়েছে। এর ফলে তিনি কারাদণ্ডের অবশিষ্ট সময় কারাগারের পরিবর্তে গৃহবন্দি অবস্থায় কাটাতে পারবেন। তবে এ সুবিধা পেতে তাকে ৫ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা পরিশোধ করতে হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিভাগের আইনবিষয়ক বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর, লাবুয়ান ও পুত্রজায়ার ফেডারেল টেরিটরিজের জন্য গঠিত ক্ষমা বোর্ডের ৬৪তম বৈঠকে নাজিব রাজাকের বিষয়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।বৈঠকটি শুক্রবার সকালে ইস্তানা নেগারায় অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম নাজিব রাজাককে শর্তসাপেক্ষ রাজকীয় ক্ষমা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর আওতায় নাজিবকে ২৩ আগস্ট ২০২৮ সাল পর্যন্ত তার কারাদণ্ডের অবশিষ্ট সময় গৃহবন্দি অবস্থায় কাটানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে এর সঙ্গে ৫ কোটি রিঙ্গিত জরিমানা পরিশোধের শর্ত রয়েছে।

ক্ষমা বোর্ডের সচিবালয় জানিয়েছে, রাজকীয় ক্ষমার সঙ্গে যুক্ত সব আইনগত শর্ত নাজিবকে কঠোরভাবে মেনে চলতে হবে। কোনো শর্ত ভঙ্গ করলে শর্তসাপেক্ষ ক্ষমা বাতিল হয়ে যাবে এবং তাকে অবিলম্বে কারাগারে ফিরিয়ে নিয়ে অবশিষ্ট সাজা ভোগ করতে হবে। গৃহবন্দি অবস্থায় তার ওপর আর কী কী নির্দিষ্ট শর্ত থাকবে, তা বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

নাজিব রাজাক ২০২০ সালে এসআরসি ইন্টারন্যাশনাল-সংক্রান্ত দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন। মামলায় তাকে ১২ বছরের কারাদণ্ড এবং ২১ কোটি রিঙ্গিত জরিমানা করা হয়েছিল। আপিলের চূড়ান্ত সুযোগ শেষ হওয়ার পর ২০২২ সালের ২৩ আগস্ট তিনি কাজাং কারাগারে সাজা ভোগ শুরু করেন।

এরপর ২০২৪ সালের শুরুতে ফেডারেল টেরিটরিজ ক্ষমা বোর্ডের পর্যালোচনায় তার কারাদণ্ড ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করা হয়। একই সঙ্গে ২১ কোটি রিঙ্গিতের জরিমানা কমিয়ে ৫ কোটি রিঙ্গিত করা হয়। ফলে এই মামলায় তার সাজা শেষ হওয়ার নির্ধারিত তারিখ দাঁড়ায় ২৩ আগস্ট ২০২৮।

সর্বশেষ সিদ্ধান্তের ফলে নাজিবের অবশিষ্ট সাজা কারাগারের পরিবর্তে গৃহবন্দি অবস্থায় ভোগের সুযোগ তৈরি হলো। তবে ১এমডিবি-সংক্রান্ত অন্যান্য মামলার আইনি প্রক্রিয়া এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হচ্ছে না সেসব মামলার কার্যক্রম আলাদাভাবে চলবে।

সূত্র: আজকালের খবর

Tag :
জনপ্রিয় পোস্ট

সারিয়াকান্দিতে প্রাকৃতিক জলাশয়ে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত

শর্তসাপেক্ষ রাজকীয় ক্ষমা পেলেন নাজিব রাজাক

আপডেটের সময়: ০২:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬