Dhaka ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বগুড়ায় ডিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার সংসদে বগুড়ার সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতু চাইলেন এমপি কাজী রফিকুল ইসলাম সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পুলিশকে গতিশীল ও জনবান্ধব করার নির্দেশনা দিলেন বগুড়া জেলা প্রশাসক শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা পার্বতীপুরে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় কৃষি আধুনিকায়ন, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে জোর রূপপুরে ইতিহাসের সূচনা, প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ শুরু জ্বালানি লোডিং সোনাতলায় ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যহতি

বগুড়ায় ডিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ আজকাল ডেস্কঃ বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি বালুভর্তি বড় ট্রাকও জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে ডিবির একটি চৌকস টিম বগুড়া সদর থানাধীন বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস “ছ”মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক (রেজি নং: ঢাকা মেট্রো ট-১৬-৯২৭৬) থামিয়ে তল্লাশি করা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

তল্লাশির একপর্যায়ে ট্রাকের বালুর ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তা থেকে ২৫ কেজি, ২৫ কেজি এবং ৩০ কেজি করে মোট ৮০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এ ঘটনায় ট্রাকের চালক মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা- মোঃ মামুন আকন্দ, গ্রাম- কৃষ্ণপুর, থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা

এ ব্যাপারে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ডিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেটের সময়: ০২:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬