Dhaka ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি গ্রেপ্তার

বগুড়ায় ডিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ আজকাল ডেস্কঃ বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি বালুভর্তি বড় ট্রাকও জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে ডিবির একটি চৌকস টিম বগুড়া সদর থানাধীন বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস “ছ”মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক (রেজি নং: ঢাকা মেট্রো ট-১৬-৯২৭৬) থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে ট্রাকের বালুর ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তা থেকে ২৫ কেজি, ২৫ কেজি এবং ৩০ কেজি করে মোট ৮০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রাকের চালক মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা- মোঃ মামুন আকন্দ, গ্রাম- কৃষ্ণপুর, থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল

বগুড়ায় ডিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেটের সময়: ০২:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬