Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস সোনাতলায় সাংবাদিক সম্মেলনে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, সাইফুলের প্রতিবাদ সোনাতলায় চাঁদা দাবির অভিযোগে দোকান ভাঙচুর, টাকা লুট ও বাড়িতে হামলার অভিযোগ সোনাতলায় বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ইউনিট পুনর্গঠনে বগুড়া ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা সাংগঠনিক গতি বাড়াতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ সোনাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ত্যাগী ও পরীক্ষিত কর্মী চান- আজিজুর রহমান জাকির সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক সোনাতলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর মাহিন ইসলাম আনাস নামে চার মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শিশুটিকে দিনাজপুরে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাচ্চার মামার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত ৪ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে ৬ নম্বর মোমিন ইউনিয়নের চন্দ্রায়পুর গ্রামের আল আমিনের চার মাস বয়সী ছেলে মাহিন (আনাস )বিছানা থেকে নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে শিশুটির মামাকে সন্দেহ করা হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি শিশুটিকে দিনাজপুরে নিয়ে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এরপর জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে পার্বতীপুর মডেল থানার পুলিশের মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শিশুটিকে অর্থের বিনিময়ে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগও উঠেছে। তবে কার কাছে, কত টাকায় এবং কীভাবে শিশুটিকে হস্তান্তর করা হয়েছিল—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলী বলেন, “দুই পক্ষই বাচ্চাটিকে নিয়ে যেতে চাচ্ছে। এ ঘটনায় রাতে মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল শিশুটিকে আদালতে পাঠানো হবে। আদালত যাকে শিশুটির দায়িত্ব দেবেন, শিশুটি তার কাছেই থাকবে। এ ঘটনায় শিশুটির মামাকে আটক করা হয়েছে।

দীর্ঘ প্রায় ৪৮ ঘণ্টা উৎকণ্ঠার পর শিশুটিকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে। মায়ের কোলে সন্তান ফিরে পাওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়

Tag :
জনপ্রিয় পোস্ট

৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস

৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস

আপডেটের সময়: ১২:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬